IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> আত্মসমর্পণে মিলবে পুনর্বাসন

আত্মসমর্পণে মিলবে পুনর্বাসন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত এক বছরে ৫৫ জঙ্গি গ্রেফতার এবং ৯১টি অস্ত্র ও ২১৯ রাউন্ড গুলিসহ ৭৬টি ম্যাগজিন উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। এছাড়াও উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে মাদক দ্রব্যও। এই সময়ে ৩ হাজার ৭১ জন আসামিকে গ্রেফতার করেছে এলিট বাহিনীটির সদস্যরা।

আজ বুধবার দুপুরে র‌্যাব-৫ এর সদর দফতরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আবদুল মোত্তাকিন এসব তথ্য জানান। এ সময় তিনি বলেন, ‘রাজশাহীতে আত্মসমর্পণ করলে জঙ্গিদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’

র‍্যাব অধিনায়ক বলেন, ‘আমাদের সীমানায় জঙ্গিবাদ, মাদক, অস্ত্র ও চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযানের ক্ষেত্রে জিরো টলারেন্স অব্যহত থাকবে। এছাড়াও মুজিববর্ষ উপলক্ষে দুঃস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ এবং শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।’

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, ‘গত এক বছরে বিপুল পরিমাণে মাদক জব্দ করা হয়েছে। এর মধ্যে ৫৭ কেজি ৪০০ গ্রাম হেরোইন, ১১ কেজি ৬০০ গ্রাম আফিম, ৩৮ হাজার ৪৮৭ বোতল ফেনসিডিল, ১ লাখ ৮৯ হাজার ৯৯১ পিস ইয়াবা, ১ হাজার ৬৯৮ কেজি ৯২০ গ্রাম গাঁজা, ৯ হাজার ৬২৭ লিটার চোলাই মদ, ৪১৩ বোতল বিদেশি মদ, ৩৮৭ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।

২০২০ সালে অস্ত্র-মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ভেজাল ব্যবসায়ী, ভুয়া চিকিৎসক, চোরাকারবারী, চাঞ্চল্যকর অপরাধের আসামি, মাদকসেবী ও জুয়াড়ীসহ বিভিন্ন অপরাধে ৩ হাজার ৭১ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31