IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রি
Home >> রাজশাহী >> রাজশাহীতে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম বিষয়ক জরিপ কমিটির সভা

রাজশাহীতে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম বিষয়ক জরিপ কমিটির সভা

প্রতিকী ছবি

ধূমকেতু প্রতিবেদক : সারাদেশে আগামী ২৫- ৩১ অক্টোবর-২০২১ ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শুরু হবে। রাজশাহী মহানগরীতে জনশুমারি ও গৃহগণনা ২০২১ এর প্রস্তুতিমূলক প্রথম জোনাল অপারেশন কার্যক্রম বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশন শুমারী/জরিপ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী সিটি কর্পোরেশন শুমারী/জরিপ কমিটির সভাপতি ও মাননীয় সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভাপতির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, দেশের সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ বাস্তবায়নে জনশুমারি ও গৃহগণনা শুমারি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আদমশুমারি বা জনশুমারি কার্যক্রম যেন নির্ভূল হয় সেজন্য এ কাজে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, মহান স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশে ৫ বার জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। ১৯৭৪ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ধানমন্ডিস্থ বাসভবনে বাংলাদেশের প্রথম আদমশুমারি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বর্তমান সরকার এ কার্যক্রমকে আরোও যুগোপযোগী করতে নানা উদ্যোগ গ্রহণ করছে। জিআইএস পদ্ধতি ব্যবহার করে দেশের সকল এলাকা ম্যাপ ও জিও কোডের আওতায় স্বতন্ত্র সনাক্তকরণ নম্বরের মাধ্যমে চিহ্নিত করা। শুমারি পরিচালনায় দেশের সকল খানা, ব্যক্তি এবং আবাসন ইউনিট গণনা করা। শুমারি পরবর্তী জরিপ পরিচালনা শুমারির গুণগত মান পরিমাপ করা, আর্থ-সামাজিক ও জনমিতিক জরিপ পরিচালনা খানা ও জনসংখ্যা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। ব্যাপক প্রচারণার মাধ্যমে এ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

সভায় বিভাগীয় পরিসংখ্যান কার্যালয় রাজশাহীর যুগ্ম পরিচালক এস.এম আনিসুজ্জামান জনশুমারি ও গৃহগণনা বিষয়ে সার্বিক কার্যক্রমের তথ্য চিত্র উপস্থাপন করেন।

“জনশুমারী আয়োজন, সমৃদ্ধি ও উন্নয়ন জনশুমারীতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন” শ্লোগানকে সামনে রেখে বিভাগীয় পরিসংখ্যান অফিস রাজশাহী ও রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়নাধীন জনশুমারি ও গৃহগণনা এর প্রস্তুতিমূলক প্রথম জোনাল অপারেশন কার্যক্রম বিষয়ক অনুষ্ঠিত এ সভায় মঞ্চে উপবিস্ট ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, কমিটির সদস্য রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন।

সভায় মুক্ত আলোচনায় রাসিকের কাউন্সিলরবৃন্দ, কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।

সভায় রাসিকের কাউন্সিলরবৃন্দ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ডার ডা. আব্দুল মান্নান, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামান, মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নুর-ঈ-সাঈদ, বিভাগীয় পরিসংখ্যান কর্মকর্তা মাহমুদা বেগম, জেলা সহকারী পরিসংখ্যান অফিসার আসিফ ইকবাল ও জোনাল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31