IMG-LOGO

মঙ্গলবার, ২০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০গোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণবাঘায় শান্তিপূর্ণ পূজা উদযাপনে পুলিশ-আনসার ও ভিডিপির সতর্ক পাহারারাজশাহী হলদিবোনা গ্রামে যুব ঐক্য পরিষদের উদ্যোগে আদিবাসী নারীদের মাঝে বস্ত্র বিতরণরাজশাহীতে মেয়েদের ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা জেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিতকানাডার সামরিক ঘাঁটিতে আগুনে পুড়ে নিহত ৪দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, বদলগাছীতে ৪০০ দুস্থের হাতে শাড়ি-লুঙ্গিবাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টফাইনাল অনুষ্ঠিতরাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দিল জেলা পরিষদরায়গঞ্জে ফল, বেকারি, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান‘নতুন এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী যুক্তরাষ্ট্র, চীন, কোরিয়া’দুর্গাপূজার মধ্যে রাজশাহীতে আগমন প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফর: ভূমিমন্ত্রী মিনুরাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিরবিষয়টি প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকমহাদেবপুরে ৯৭ জন গ্রাম পুলিশপেলেন বাইসাইকেলসিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে নারী উদ্যোক্তদের সাথে মতবিনিময় সভা
Home >> বিশেষ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহী অঞ্চলে লম্বা হচ্ছে লাশের সারি

রাজশাহী অঞ্চলে লম্বা হচ্ছে লাশের সারি

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগে করোনা ভাইরাসে লম্বা হচ্ছে হচ্ছে লাশের সারি। গত তিনদিন করোনা আক্রান্ত কারো মৃত্যু না হলেও গত ২৪ঘন্টায় এ বিভাগে ৫জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ বিভাগের আট জেলার মধ্যে চার জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তও বেড়ে গেছে অস্বাভাবিকভাবে। গত ২৪ঘন্টায় নাটোরে একজন, বগুড়ায় তিনজন এবং সিরাজগঞ্জে একজন করোনা আক্রান্ত ব্যক্তি মারা গেছে। এছাড়াও সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৩৮ জন।

বুধবার এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯০ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৭৩ জন এবং সুস্থ্য হয়েছেন ১৪ হাজার ৩৫২ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৭৫৫ জন। বিশেষ করে আবারো করোনা আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ায় শঙ্কা প্রকাশ করছেন রাজশাহী স্বাস্থ্য বিভাগ। তবে স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে মানুষের মাঝে সচেতনতার বিষয়টি একেবারে উদাসিনতায় পরিণত হয়েছে। যার কারণে আবারো করোনা আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে। বুধবার এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে এ দিন রাজশাহীতে থাকা ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে জেলার গোদাগাড়ী উপজেলার দুইজনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। অন্যদিকে রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, তাদের ল্যাবে ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর চারজন, নওগাঁর ১১ জন, চাঁপাইনবাবগঞ্জের ১০ জন এবং নাটোরের একজনের করোনা শনাক্ত হয়েছে। দুই ল্যাবে রাজশাহীর নতুন ছয় জন শনাক্ত হওয়ায় এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন চার হাজার ৬৮৪ জন। এর মধ্যে ৩ হাজার ৪৪৬ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। মারা গেছেন ৪২ জন।

এদিকে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, নাটোরে ২ জন ও বগুড়ায় ৩৮ জন। তবে নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ এবং পাবনায় এ দিন কোন করোনা রোগি শনাক্ত হয়নি। তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৭ হাজার ২৯ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৬৮৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৩৬ জন, নওগাঁয় ১ হাজার ১৯৯ জন, নাটোরে ৮৯৩ জন, জয়পুরহাটে ১০০৭ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৯৯৬ জন ও পাবনায় ১ হাজার ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৭৩ জন। এর মধ্যে রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে ৯ জন, জয়পুরহাটে ৬ জন, বগুড়ায় ১৬৩ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৪ হাজার ৩৫২ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৩ হাজার ৪৫৪, চাঁপাইনবাবগঞ্জে ৬২৩ জন, নওগাঁয় ১ হাজার ৮৩ জন, নাটোরে ৬৮৮ জন, জয়পুরহাট ২২৯ জন, বগুড়ায় ৫ হাজার ৯৯৯ জন, সিরাজগঞ্জ ১ হাজার ৩৪৩ জন ও পাবনায় ৯৩৩ জন। বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৫২ জন। এর মধ্যে রাজশাহীর ৩ হাজার ৪৫৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬২৩ জন, নওগাঁর এক হাজার ৮৩ জন, নাটোরের ৬৮৮ জন, জয়পুরহাটের ২২৯ জন, বগুড়ার ৫ হাজার ৯৯৯ জন, সিরাজগঞ্জের এক হাজার ৩৪৩ জন এবং পাবনার ৯৩৩ জন করোনামুক্ত হয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930