IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> ‘বাগমারায় করোনা ভ্যাকসিন কর্মসূচীর উদ্বোধন টিকা নিন সুস্থ থাকুন’

‘বাগমারায় করোনা ভ্যাকসিন কর্মসূচীর উদ্বোধন টিকা নিন সুস্থ থাকুন’

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে রাজশাহীর বাগমারায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন (টিকা) কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকা গ্রহণ করেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, টিকা নিন সুস্থ থাকুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর জন্য আশির্বাদ স্বরুপ এই টিকা প্রদান করা হচ্ছে। করোনার শুরু থেকে এখন পর্যন্ত শক্ত ভাবে মোকাবেলা করে চলেছে। করোনা ভাইরাসের আক্রমণ থেকে সবাইকে রক্ষা করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সবাইকে করোনা ভাইরাসের টিকা নেয়ার জন্য আহŸান জানান এমপি এনামুল হক। কোন ব্যক্তি যেন করোনা ভ্যাকসিনের বাহিরে না থাকে সে ব্যাপারে সবাইকে উৎসাহ প্রদান করেন। তিনি আরো বলেন, করোনার ভ্যাকসিনে কোন ক্ষতিকর উপাদান নেই। যে কোন বয়সী ব্যক্তি এই ভ্যাকসিন নিতে পারবে। নিজে সুস্থ থাকতে অবশ্যই ভ্যাকসিন নেয়া প্রয়োজন।

এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ গোলাম রাব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সিভিল সার্জন ডাঃ কাইয়ুম তালুকদার, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভাইস চেয়ারম্যান আসাদণজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি করোনা ভাইরাসের ভ্যাকসিন নেয়ার পর পরই উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, মেয়র, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী সহ অনেকেই ভ্যাকসিন নেন।

এরই মধ্যে ৩৫০ জন ব্যক্তি অনলাইনে রেজিষ্টেশন করলেও প্রথম দিনে ৪শত জনকে করোনা ভ্যাকসিন টিকা প্রদান করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ গোলাম রাব্বানী বলেন, বাগমারায় মোট ১২ হাজার জনের জন্য বরাদ্ধ এসেছে। দুই মেয়াদে তাদেরকে ভ্যাকসিন (টিকা) প্রদান করা হবে।

তিনি আরো বলেন রেজিষ্ট্রেশনকারীদের আগে ব্যাকশিন প্রদান করা হচ্ছে। সেই সাথে যারা টিকা নিতে ইচ্ছুক তারা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাদেরকে টিকা দেয়া হবে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31