IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> অবৈধ দোকান উচ্ছেদের জন্য মেয়রের চিঠি

অবৈধ দোকান উচ্ছেদের জন্য মেয়রের চিঠি

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর মেয়র দু’টি হাটের অবৈধ স্থাপনা (দোকান) উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেনদন করেছেন। ওই আবেদনে আড়ানী হাটের ১০ টি এবং রুস্তমপুর হাটের ২২ টি দোকান অপসারণের কথা উল্লেখ করেন তিনি ।

মেয়র মুক্তার আলী তার আবেদনে জানান, আড়ানী পৌর এলাকার রুস্তমপুর হাটের পূর্ব পার্শ্বে একটি সবজি মার্কেট করতে চান তিনি। কিন্তু ঐ স্থানে কোন প্রকার অনুমতি ছাড়া ২২ জন ব্যবসায়ী অবৈধ ভাবে হাটের জায়গা দখল করে রেখেছেন। এর ফলে সাধারণ ব্যবসায়ী এবং ক্রেতাদের মধ্যে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।

অপরদিকে, আড়ানী বাজার কমিটির অফিসের সামনের ফাঁকা জায়গায় ১০ জন ব্যবসায়ী রাতা-রাতি অবৈধভাবে দোকান নির্মাণ করায় সাধারণ ক্রেতা, বাজার কমিটির নেতৃবৃন্দ, কৃষক এবং ইজারাদারদের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। তিনি এ সকল অবৈধ স্থাপনা অতিসত্বর উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তার নিকট পৃথক দু’টি অবেদন করেছেন।

আড়ানী পৌর এলাকার স্থানীয় লোকজন জানান, দেশের বিভিন্ন স্থানে জনদুর্ভোগ সৃষ্টির লক্ষে সরকারি জায়গায় গড়ে উঠে অবৈধ স্থাপনা। এর ফলে ভুগান্তির শিকার হন হাজার-হাজার মানুষ। এদিক থেকে মেয়র এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মার্কেট নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়ায় তাঁকে ধন্যবাদ জানান অনেকে। তবে যাদেরকে উচ্ছেদ করা হবে তাদের পুনর্বাসন করার কথাও উল্লেখ করেন অনেকে।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা জানান, হাট-বাজারের মালিক জেলা প্রশাসক। পৌর সভা তাদের রাজস্ব পেতে এই হাট গুলো ইজারা দিয়ে থাকেন। সেখানে মার্কেট করতে হলে জেলা প্রশাসকের অনুমতির প্রয়োজন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31