ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ৩১তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ভোরের ডাক এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সালমান শাকিল ও সাধারণ সম্পাদক পদে দ্য ডেইলি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এর সোহানুর রহমান সুমন নির্বাচিত হয়েছেন।
শনিবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি বেলাল হোসাইন বিপ্লব (দ্যা ডেইলি ইন্ডাস্ট্রি),সহ-সভাপতি আবু বকর অন্তু (দৈনিক আমাদের অর্থনীতি), যুগ্ম সম্পাদক আবু সাঈদ সজল( দৈনিক শেয়ার বিজ/দৈনিক আলোকিত ভোর), কোষাধ্যক্ষ কামরুল হাসান অভি (দৈনিক মানবকন্ঠ/বিডি২৪লাইভ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম আর মামুন (ডেইলি বাংলাদেশ টাইমস), প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌশিক তুহিন (দৈনিক আমাদের রাজশাহী), ক্রীড়া সম্পাদক মেসকাত মিশু (ডেইলি ক্যাম্পাস/ঢাকা পোস্ট), দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন (ঢাকা টাইমস), কার্যনির্বাহী সদস্য শোয়াইব শুভ (দৈনিক নতুন প্রভাত), আসিক আদনান (দৈনিক রাজশাহী সংবাদ), জুবায়ের জামিল (প্রতিদিনের সংবাদ)।
নির্বাচনে ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হক, অধ্যাপক ড. হাছানাত আলী, অধ্যাপক ড. রেজাউল করিম বকসী।
নতুন কমিটিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, শিক্ষক সমিতি, শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শুভেচ্ছা জানান।


