IMG-LOGO

মঙ্গলবার, ২৯ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে সমতলেরআদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসবসিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবেশ দূষণে যমুনা টেক্সটাইলকে ১ লাখ টাকা জরিমানানিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নজরুল বর্ষের সমাপনী, পুরস্কার পেল ক্ষুদে নজরুল প্রেমীরাআর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজনরাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ রাসিকেরপোরশায় দূর্গাপুজা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়িতে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণসরকারি নির্দেশনায় আড়ানি পৌরসভায় মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলছেগণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ড
Home >> টপ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> পপুলারে চিকিৎসায় বিলম্বে শিশু মৃত্যুর অভিযোগ

পপুলারে চিকিৎসায় বিলম্বে শিশু মৃত্যুর অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী নগরীর লক্ষ্মীপুরে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আবারো ভুল চিকিৎসা ও অবহেলায় এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে মিখাইল সরেন নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওই শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন বার অভিভাবকরা। সাড়ে তিন মাস বসয়ী মিখাইল সরেন নগরীর হড়গ্রাম পূর্বপাড়া খ্রিস্টান কলোনির কর্নেলিউস সরেন ও সাবিনা মার্ডি দম্পতির সন্তান। শিশু মৃত্যুর পর বিষয়টি গুরুত্ব না দিয়ে রীতিমত ওই শিশুর অভিভাকদের পপুলার কর্তৃপক্ষ হয়রানি করছে বলেও অভিযোগ করা হয়। অনেকেই বলছেন অনলাইনে চিকিৎসার বলি হলো শিশু মিখাইল সরেন। তবে একেরপর এক এই ডায়াগনষ্টিক সেন্টারে ভুল চিকিৎসা ও অবহেলায় কারণে রোগী মারা গেলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ এমন অভিযোগও করা হয়েছে।

শিশু মা সাবিনা মার্ডি ও বা কর্নেলিউস সরেন জানান, নিউমোনিয়ায় আক্রান্ত মিখাইল সরেনকে গত বুধবার বিকেলে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে শিশু বিশেষজ্ঞ ডা. বেলাল হোসেনকে দেখাতে নিয়ে যান তারা। ডা. বেলাল হোসেন বাসা থেকে অনলাইনে রোগী দেখছিলেন। সন্ধ্যা ৭টার দিকে তারা সিরিয়াল পান। সহকারীর মাধ্যমে অনলাইনে দেখে শিশুকে নেবুলাইজার দিতে বলেন ডা. বেলাল হোসেন। এরপর এক্স-রে করাতে বলেন। কিন্তু নেবুলাইজার দেয়ার পরই শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন তড়িঘড়ি করে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে যাওয়ার পর শিশুটি মারা যায়। পরে স্বজনরা শিশুটির মরদেহ নিয়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অবস্থান নেন। শিশুর মৃত্যুর জন্য ভুল চিকিৎসার অভিযোগ তুলে তারা বিচার দাবি করেন। পরে পুলিশ আসলে রাত ১১টার দিকে স্বজনরা শিশুটির মরদেহ নিয়ে বাসায় ফেরেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরীর রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু হয়েছে বলে তার স্বজনরা অভিযোগ করছিলেন। পরে আমরা বললাম, আইনগত ব্যবস্থা নিব। আমরা মরদেহ নিয়ে ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ অনুসন্ধান করব। কিন্তু তারা আর ময়নাতদন্ত করতে রাজি হলেন না। ময়নাতদন্ত না করার জন্য তারা থানায় অভিযোগ না করেই মরদেহ নিয়ে যান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. বেলাল হোসেন বলেন, নিউমোনিয়ার কারণে শিশুটির শ্বাসকষ্ট হচ্ছিল। তাই নেবুলাইজার দেয়া হয়েছে। এটি দেখেই স্বজনরা বলছেন, গ্যাস দিয়ে শিশুকে মেরে ফেলা হয়েছে। কিন্তু বিষয়টা সঠিক নয়। হাজার হাজার শিশু নেবুলাইজার নেয়। এটি ভুল চিকিৎসা হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ