ধূমকেতু প্রতিবেদক : যথাযথ মর্যাদায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দিনের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. ফারুক হোসেন, ইসিই অনুষদ ডীন প্রফেসর ড. জহুরুল ইসলাম সরকার, পুর কৌশল অনুষদের ডীন প্রফেসর ড. এন,এইচ,এম, কামরুজ্জামান সরকার, যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোশাররফ হোসেন।
আরও উপস্থিত ছিলেন, মানবিক ও ফলিত বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. বেল্লাল হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সেলিম হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক প্রফেসর ড. মিয়া জগলুল সাদত কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক ড. আলী হোসেন, ছাত্রকল্যাণ উপপরিচালক আবু সাঈদ, গবেষণা ও সম্প্রসারণে উপপরিচালক প্রকৌশলী মুফতি মাহমুদ রনিসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানবৃন্দ, শিক্ষক ও গবেষকবৃন্দ প্রমুখ।


