IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> বাগমারা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

বাগমারা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

মামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডলের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের করায় প্রেসক্লাবের পক্ষ থেকে নিন্দা ও মিথ্যা মামলা প্রত্যাহার সহ ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার আসামীদের দ্রæত গ্রেফতারের দাবী জানানো হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে রক্ষা পেতেই আবারও একটি মিথ্যা মামলার পথ অবলম্বন করেছে চাঁদাবাজি মামলার বাদি আবুল কালাম।

গত ৬ ফেব্রæয়ারি নিজের স্বার্থে ব্যাঘাত ঘটায় আবুল কালাম নামের এক ব্যক্তিকে দিয়ে একটি সাজানো ভিডিও তৈরি করে তা ফেসবুক সহ বিভিন্ন গ্রæপে আপলোড দেয় চক্রটি। ওই ঘটনায় প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। পাশাপাশি ভিডিও প্রদানকারী ব্যক্তির নামে থানায় অভিযোগ দায়ের করেন আলতাফ হোসেন মন্ডল। যা বর্তমানে সিআইডির আইটি বিভাগের তদন্তে রয়েছে।

এদিকে ভিডিও প্রদানকারীর পরিচয় নিশ্চিত করার জন্য পুরস্কার ঘোষণা করেন সাংবাদিক আলতাফ হোসেন মন্ডল। পুরস্কার ঘোষনার এক দিন পর জনৈক এক ব্যক্তির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। ভিডিও প্রদানকারীর পরিচয় নিশ্চিত হওয়ার পর বাগমারা থানার ওসিকে অবহিত করা হয়। পরে বাগমারা থানার ওসি হাট-গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলামকে তদন্তের দায়িত্ব প্রদান করেন। বিষয়টি আমলে নিয়ে দ্রæত খুঁজে বের করা হয় ভিডিও প্রদানকারী আবুল কালামকে। আবুল কালামকে জিজ্ঞাসাবাদের জন্য হাট-গাঙ্গোপাড়ার পুলিশ তদন্ত কেন্দ্রে নেয়া হয়।

সেখানে আবুল কালাম বলেন, আমি বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডলকে ব্যক্তিগত ভাবে চিনি না। একটি চক্র আমাকে দিয়ে এসব কথা বলে নিয়েছে। প্রতারণার বিষয়টি জানার পরে ওই ব্যক্তি পুলিশ হেফাজতে নেয়।

এমন ঘটনার পর তারা সাংবাদিক আলতাফ হোসেনের সাথে মিমাংসার চেষ্টা করে। তাকে সাড়া দেননি আলতাফ হোসেন মন্ডল। ভিডিও ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হলে তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেয়া হবে বলে জানান আলতাফ হোসেন। এতে আবুল কালাম ভিডিও ধারণকারীর পরিচয় না বলে টাল বাহানা শুরু করে। এদিকে পুলিশ চাইলে যে কোন সময় থানায় হাজির করবেন মর্মে স্থানীয় আলম শেখ তার জিম্বায় নেন। এই ঘটনায় বাগমারা প্রেসক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি ২০২১ তারিখে বাগমারা থানায় একটি আইসিটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ দায়েরের পর এর প্রাথমিক সত্যতা প্রমান হওয়ায় ১৫ ফেব্রæয়ারি সেই অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে। মামলাটি নথিভুক্ত হওয়ার পরেও আসামীগণ পুনরায় আপোষের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ১৬ ফেব্রæয়ারি রাজশাহীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করলে আদালত মামলাটি পিবিআই রাজশাহীকে তদন্তের দায়িত্ব প্রদান করেন বলে জানাগেছে। আসামী পক্ষ বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল মামলার কোন নোটিশ বা কপি এখনও পাননি।

এ ধরনের মিথ্যা মামলা সহ ভিডিও ভাইরালের ঘটনায় বাগমারা প্রেসক্লাবে বুধবার এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার সহ অভিযুক্তদের আটকের দাবী জানানো হয়। অন্যথায় বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে মানববন্ধনসহ কঠোর আন্দোলন কর্মসূচী ঘোষাণা করা হয়েছে।

এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা মালার আসামীরা পলাতক রয়েছে। তবে আবুল কালাম বর্তমানে জিম্বায় রয়েছে। সম্পতি আদালতে দায়েরকৃত মামলার আগে আবুল কালাম মামলা করতে থানায় আসেননি। অপরদিকে বাগমারা প্রেসক্লাবের সভাপাতি আলতাফ মন্ডলের দায়ের কৃত অভিযোগটি ডিজিটাল নিরাপত্তা আইনে নথিভুক্ত করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগমারা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলার ঘটনায় উপজেলা প্রশাসনের আইন শৃংখলা কমিটির মাসিক সভায় উত্থাপন করা হয়। উক্ত সভায় এমন মিথ্যা মামলা দায়েরের ব্যাপারে নিন্দা প্রকাশ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31