IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> বাগমারায় ব্যক্তি আক্রোশের শিকার শিক্ষক দম্পতি, বেতন নিয়ে অনিশ্চিয়তা

বাগমারায় ব্যক্তি আক্রোশের শিকার শিক্ষক দম্পতি, বেতন নিয়ে অনিশ্চিয়তা

টাকা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারার বীরকয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফাতুল্লাহ এর বিরুদ্ধে পারিবারিক বিরোধের জের ধরে এক শিক্ষক দম্পতির ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ফরম জমা না করার অভিযোগ পাওয়া গেছে।

ভূক্তভোগী শিক্ষক দম্পতি প্রধান শিক্ষকের ছোট ভাই ও তাঁর স্ত্রী। এ সংক্রান্ত একটি অভিযোগ গতকাল রোববার উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে। বেতন নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিযোগকারীরা। তবে অভিযুক্ত প্রধান শিক্ষক দাবি করেছেন তাঁরা (শিক্ষক-দম্পতি) সময় মত কাগজ জমা দিতে পারেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম মাহমুদ হাসান বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তবে শিক্ষক দম্পতির ইএফটি ফরম পাঠানোর ব্যবস্থা করা হবে।

লিখিত অভিযোগ ও স্থানীয় লোকজনের দেওয়া তথ্য মতে, বীরকয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফাতুল্লাহর ছোট ভাই আবদুস সাত্তার ও তাঁর স্ত্রী নুরুন নাহার খাতুন একই প্রতিষ্ঠানে চাকরি করেন। এর মধ্যে আব্দুস সাত্তার অফিস সহকারী ও তাঁর স্ত্রী নুরুন নাহার খাতুন সহকারী শিক্ষক। গত ২০ ফেব্রুয়ারি পারিবারিক বিষয় নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে প্রধান শিক্ষকের বিরোধ দেখা দেয়। এ নিয়ে উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতায় এমপিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারির সরকারি বেতনের অংশ মার্চ মাস থেকে ইএফটি এর মাধ্যমে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে। সে মোতাবেক ২২ ফেব্রæয়ারির মধ্যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারিদের ৩৪ রকমের তথ্য প্রদান করার জন্য নির্দেশনা দেওয়া হয়। সে মোতাবেক নির্দিষ্ট সময়ের আগেই বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুন নাহার খাতুন ও তাঁর স্বামী অফিস সহকারী আব্দুস সাত্তার ফরম পূরণ করে প্রধান শিক্ষকের কাছে জমা দেন। তবে প্রধান শিক্ষক তাঁদের বাদ রেখে (আবদুস সাত্তার ও নুরুন নাহার খাতুন) অন্য ১২জনের তথ্য অনলাইনের মাধ্যমে প্রদান করেন। বিষয়টি জানার পর প্রধান শিক্ষকের কাছে অনুরোধ করেও কোনো লাভ হয়নি। নিরুপায়ে গতকাল শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন।

রোববার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে এসে শিক্ষক দম্পতি তাঁদের অসহায়ের কথা জানান। তাঁরা উদ্বেগ প্রকাশ করে বলেন, পারিবারিক বিবাদের জের ধরে তাঁদের চাকরির ওপর যে আঘাত করা হয়েছে তা অমানবিক। বড়ভাই হিসাবে প্রধান শিক্ষকের কাছে ক্ষমা চেয়ে ফরম পাঠানোর অনুরোধ করেও লাভ হয়নি। গোপন নম্বর (পাসওয়ার্ড) তাঁদের কাছে নেই। এজন্য নিজেরাও পাঠাতে পারেননি ফরমটি। আগামি মাস থেকে বেতন না পেলে পরিবারের সদস্যদের নিয়ে তাঁদের মানবেতর জীবন যাপন করতে হবে। এসময় তাঁরা কান্নায় ভেঙে পড়েন। সাংবাদিকদের কাছেও অভিযোগের অনুলিপি সরবরাহ করেন।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে প্রধান শিক্ষক রফাতুল্লাহ বলেন, সামান্য বিষয় নিয়ে পারিবারিক বিরোধ হয়েছে। তবে অভিযোগকারী তাঁর ছোট ভাই ও তাঁর স্ত্রী নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজপত্র সরবরাহ করতে পারেননি, এজন্য পাঠানো হয়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম মাহমুদ হাসান বলেন, লিখিত ও মৌখিক অভিযোগ পাওয়া গেছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। শিক্ষক-দম্পতি যাবে ক্ষতির শিকার না হন সে ব্যবস্থা করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31