IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> দুই কোটি টাকার হেরাইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দুই কোটি টাকার হেরাইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে দুই কোটি টাকার হেরোইনসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শনিবার দুপুরে র‌্যাবের একটি টহল দল গোদাগাড়ীর বাসুদেবপুর (সুইচগেট) এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী কিরণ হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়। কিরণ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড় গ্রামের মৃত জাফর আহমেদের ছেলে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইননবাগঞ্জে একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গোদাগাড়ীর বাসুদেবপুর (সুইচগেট) এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচার প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে চাঁপাইননবাগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসাবে কিরণকে আটক করে র‌্যাব। পরে তার কাছে তল্লাশী চালিয়ে ১ কেজি ৯শ’ ৯৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়। র‌্যাব জানায়, গোদাগাড়ী থেকে হেরোইনগুলো মুন্সিগঞ্জ জেলার নিয়ে যাওয়ার জন্য কিরণ সেখানে অবস্থান করছিল।

কিরণকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31