IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> টপ নিউজ >> বাঘায় গৃহবধুকে হত্যার অভিযোগে শাশুড়ী আটক, স্বামী পলাতক

বাঘায় গৃহবধুকে হত্যার অভিযোগে শাশুড়ী আটক, স্বামী পলাতক

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় রিপা নামে এক গৃহবধুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী পালিয়ে রক্ষা পেলেও আটক হয়েছে শাশুড়ী জরিনা বেগম। শুক্রবার দুপুরে উপজেলার কিশোরপুর গ্রাম থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে,উপজেলার কিশোরপুর গ্রামের কালু মন্ডলের ছেলে লালন উদ্দিন (৩২) এর সাথে তার স্ত্রী রিপা বেগম (২৮) নানা কারণে অবনতি চলছিল। ঘটনার এক পর্যায় তার স্ত্রী গত প্রায় এক-দেড় মাস যাবত অসুস্থ হয়ে বিছানাগত ছিলো। সর্বশেষ শুক্রবার দুপুরে রিপার স্বামী ও শাশুড়ি মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ করা হয়।

অভিযোগে জানা যায়, রিপার বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর মা এবং ছেলে মিলে তারা লাশটির গলাই উড়না পেঁচিয়ে প্রথমে ঘরের তিরের সাথে টাঙ্গায়। এরপর নিজেরাই সেই উড়না কেটে সেই লাশ মাটিতে নামিয়ে প্রতিবেশীদের ডাকাডাকি শুরু করে। এতে অনেকের মধ্যে সন্ধেহ সৃষ্টি হয়। ইতোমধ্যে রিপার স্বামী বাড়ী থেকে পালিয়ে যায়।

এদিকে, খবর পেয়ে বাঘা থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) আব্দুর রউফ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে রামেক হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায়। একই সাথে রিপার শাশুড়ী জরিনা বেগম (৬০)কে আটক করে থানায় নিয়ে আসেন। তিনি জানান, এটি পরিকল্পিত হত্যা কান্ড। এ ব্যাপারে চকনারায়নপুর গ্রামের বাসিন্দা জরিনার মামা আনারুল ইসলাম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রজু হয়েছে। মামলা নেয়ার পর নিহত গৃহবধুর শাশুড়িকে আটক করেছে পুলিশ। তবে তার স্বামী এখন পর্যন্ত পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31