IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> নির্মিতব্য পবা উপজেলা মডেল মসজিদ পরিদর্শনে এমপি আয়েন

নির্মিতব্য পবা উপজেলা মডেল মসজিদ পরিদর্শনে এমপি আয়েন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবা উপজেলা মডেল মসজিদ ও সংস্কৃতি কেন্দ্রের নির্মাণ কাজের পরিদর্শন করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। বুধবার বিকালে উপজেলার নওহাটা পৌর সভার রনাপাড়ায় নির্মিততব্য এ মসজিদ সংস্কৃতি কেন্দ্রের পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে স্থানীয় সাংসদ আয়েন উদ্দিন জানান, মুসলিম বিশ্বের এই প্রথম কোনো দেশের সরকার প্রধান একসঙ্গে সকল উপজেলায় মসজিদ নির্মাণ করছে। ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনী প্রতিশ্রæতি পূরণে নিজস্ব অর্থায়নে ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ ও সংস্কৃতি কেন্দ্রগুলো নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, মসজিদ শুধু নামাজ পড়ার জন্য নয় বরং ধর্মকে মসজিদে বন্দি না রেখে এর আদর্শ সমাজে ছড়িয়ে দিতে হবে। মানুষ যখন ইসলামের সঠিক জ্ঞান পাবে তখন কেউ আর মাদক, সন্ত্রাস-জঙ্গীবাদের সঙ্গে জড়িত হবে না। এক্ষেত্রে মডেল মসজিদগুলোর সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি আরো বলেন মডেল মসজিদে নামাজ পড়ার পাশাপাশি জ্ঞানচর্চার সুযোগ-সুবিধার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে সাংসদ আয়েন উদ্দিন বলেন, নওহাটা মডেল মসজিদ একটি স্বয়ংসম্পূর্ণ মসজিদ এবং ৫৬০টি মডেল মসজিদ নির্মিত হচ্ছে আমাদের দেশে। এটি একটি অনন্য এবং যুগান্তকারী ঘটনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে নব-নির্বাচিত মেয়র হাফিজুর রহমান হাফিজ বলেন, পবা উপজেলার নওহাটা পৌরসভা এলাকায় মডেল মসজিদ নির্মাণ করায় আমরা আনন্দিত। সামাজিক অবক্ষয় ও অন্যায়-কুসংস্কারের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে মসজিদ সবচেয়ে বেশি অবদান রাখবে। মডেল মসজিদ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং তার দীর্ঘায়ু কামনা করেন নব-নির্বাচিত মেয়র হাফিজুর রহমান।

নির্বাহী প্রকৌশলী মাসুদ রানা ও ঠিকাদার মইনুল ইসলাম শান্ত জানান, মসজিদটি গণপূর্ত বিভাগ-১ রাজশাহী আওতায় নির্মাণ হচ্ছে এবং ব্যয় হচ্ছে প্রায় ১১ কোটি ৩৭ লাখ টাকা। বাংলাদেশে মোট ৫৬০টি মডেল মসজিদ নির্মিত হচ্ছে এর মধ্যে ১৭ মার্চ ৫০ টি এবং মুজিব শতবর্ষে ১৫০ টি উদ্বোধন করা হবে। ৪০ শতাংশ জায়গার উপর মসজিদটি নির্মিত হচ্ছে। প্রতি ফ্লোরের আয়তন ১ হাজার ৬৮০ দশমিক ১৪ বর্গমিটার। মডেল মসজিদটিতে একসঙ্গে ৯ শ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সুবিশাল নওহাটা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে নারী ও পুরুষদের পৃথক ওজু ও নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরী, গবেষণা কেন্দ্র, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, পবিত্র কুরআন হেফজ বিভাগ, শিশু শিক্ষা, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজ্জযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, গণশিক্ষা কেন্দ্র, ইসলামী সংস্কৃতি কেন্দ্র থাকবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভার নব-নির্বাচিত মেয়র হাফিজুর রহমান হাফিজ, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. জেডু সরকার, প্রকৌশলী মোখলেছুর রহমান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31