IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চালু

দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চালু

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মত চালু হলো গর্ভবতী নারীদের সিজারিয়ান অপারেশন। বৃহস্পতিবার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছিয়া বেগম নামের এক নারীর সিজারিয়ানের মধ্যে দিয়ে এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবা খাতুন।

আছিয়া বেগমের বাড়ি উপজেলার পানানগর গ্রামে। প্রথম সিজারিয়ান হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছিয়া ও তার সন্তানকে দেখতে আসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার গর্ভবতী এক অসহায় নারীকে নিজ খরচে সিজারিয়ান অপারেশন করেন হাসপাতাল কর্তৃপক্ষ। এর মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান ব্যবস্থা চালু হল। এতে করে অসহায়, দরিদ্র ও গর্ভবতী নারীদের জেলা পর্যায়ে না গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অল্প খরচে সিজারিয়ান করানোর সুযোগ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার পানানগর গ্রামের রুবেলের স্ত্রী আছিয়া বেগম (৩৫) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেয়। অপারেশন থিয়েটারের টিমে ছিলেন গাইনী কনসালটেন্ট ডা. হামিদা পারভীন, আবাসিক মেডিকেল অফিসার (আরওম) ডা. মেহেদী হাসান, মেডিকেল অফিসার ডা. অশোক কুমার। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবা খাতুন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবা খাতুন জানান, এখন থেকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত সিজারিয়ান অপারেশন করা হবে। যে সব মা বোনেরা টাকার জন্য সিজারিয়ান অপারেশন করতে পারেনা আমরা বিনামূল্যে তা করে দিব। তিনি আরও বলেন, আমাদের হাসপাতালে অজ্ঞান (অবস) ডাক্তার নেই। বাহির থেকে নিয়ে প্রথম সিজারিয়ান করা হলো। এ বিষয়ে আমরা সির্ভিল সার্জন মহোদয়ের সাথে কথা বলেছি। হয়তোবা আগামীতে আমরা অজ্ঞান (অবস) ডাক্তার পাবো। তাহলে আমাদের কাজের পরিধি আরো বাড়বে।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এক অসহায় নারীর সিজারিয়ান মধ্যে দিয়ে এক মাইল ফলকের সৃষ্টি হলো। এ জন্য তিনি নবাগত টিএইচও’র ভূয়াসী প্রসংসা করেন। তিনি বলেন, তার প্রচেষ্টার ফলে এটা সম্ভব হয়েছে। আগামীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ধারা অব্যহত রাখতে সব ধরনের সহযোগিতা করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31