IMG-LOGO

সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> রাবির প্যারিস রোডের গাছগুলোর আয়ুকাল শেষের পথে

রাবির প্যারিস রোডের গাছগুলোর আয়ুকাল শেষের পথে

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড়। সুবিশাল গগন শিরিষ গাছ গুলো সগৌরবে দাঁড়িয়ে আছে রাস্তার দু’ধারে। গাছগুলো যেন একে অপরকে আলিঙ্গন করতে মরিয়া। আলো-ছায়ার খেলায় সৌন্দরর্য্যে সুশোভিত হয়ে জেগে আছে রাবির প্যারিস রোড।

বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে প্রবেশ করে কিছুটা এগিয়ে বামদিকে চোখে পড়ে সুবিশাল গাছগুলো। তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এম শামসুল হক এ গাছগুলো এনেছিলেন ফ্রান্স থেকে।পরে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাদিরউজ্জামানের নেতৃত্বে গাছগুলো লাগানো হয়।

ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তার সাথে সাদৃশ্য থাকায় কাজলা গেট থেকে ক্যাম্পাসের শের-ই-বাংলা হল পর্যন্ত এই রাস্তাটি ‘প্যারিস রোড’ নামে পরিচিতি লাভ করে। এই রাস্তাটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের স্বাক্ষর বহন করছে।

তবে সাম্প্রতিক বছরগুলিতে গাছ সংরক্ষণের বিষয়ে উদ্বেগ বেড়েছে। গগন শিরিষের বৈজ্ঞানিক নাম (Albizia richardiana)।

গাছগুলোর আয়ূষ্কাল সম্পর্কে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. গোলাম কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, “এ গাছগুলোর আয়ু সাধারণত ৫০-৬০ বছর পর্যন্ত হয়। বিশ্ববিদ্যালয়ে ১৯৬৫ সালে লাগানো হয়েছিল গাছগুলো। সে হিসেবে আর মাত্র ৪ বছর বাঁচতে পারে গগন শিরিষ। বর্তমানে গাছগুলো রোগাক্রান্ত হয়ে ধীরে ধীরে মারা যাচ্ছে। ২০১৯ সালের ঝড়ে অনেকগুলো গাছ উপড়ে পড়েছিল। ফলে উপাচার্যের বাসভবনের আশেপাশের দেয়ালের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়। এরপর ঝুঁকির বিষয়ে বিবেচনা করে, বিগত বছরগুলিতে রাস্তার পাশের বেশ কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছিল। যা রাস্তার সৌন্দর্যকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। গাছগুলো জীবনের শেষ পর্যায়ে থাকায় এমনটা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।

রাস্তাটির সৌন্দর্য ফিরিয়ে আনতে কোন উদ্যোগ নেয়া হয়েছি কিনা এমন প্রশ্নের জবাবে উপ-উপাচার্য বলেন, গত বছর প্রণীত বিশ্ববিদ্যালয়ের ‘৫০ বছর মেয়াদী মাষ্টার প্ল্যানে ‘ ঐতিহ্যবাহী স্থান সংরক্ষণ ও বিকাশে বিশেষ গুরুত্ব দিয়েছে যার মধ্যে প্যারিস রোডকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।উদ্ভিদ বিভাগের একটি দল কাজ করছে বলেও জানান তিনি।

ঐতিহ্যবাহী স্থান সংরক্ষণ নিয়ে কাজ করা দলটির নেতৃত্বে আছেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডাঃ সাব্রিনা নাজ। তার নেতৃত্বে দলটি গগন শিরিষের চারা গাছ বয়স্ক ও মৃত গাছের জায়গায় লাগানোর চেষ্টা করছে।

জানতে চাইলে অধ্যাপক নাজ বলেন, অনেক প্রচেষ্টার পরে, বিশেষ করে উদ্ভিদ বিভাগের উদ্যানবিদদের কাছ থেকে আমরা গগন শিরিষের চারা পুনরুৎপাদন করতে সক্ষম হয়েছি। আমরা ধীরে ধীরে উপড়ে পড়া ও কাটা গাছের জায়গায় চারাগুলো রোপণ করব। এভাবে ধারাবাহিকভাবে প্যারিস রোডের সৌন্দর্য সংরক্ষণ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031