IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> ‘হিজড়াদের মুলধারায় আসতে শিক্ষার কোন বিকল্প নাই’

‘হিজড়াদের মুলধারায় আসতে শিক্ষার কোন বিকল্প নাই’

ধূমকেতু প্রতিবেদক : কোন জাতির উন্নয়ন ঘটাতে হলে শিক্ষার কোন বিকল্প নাই। যে জাতি যত বেশী শিক্ষিত, সে জাতি তত বেশী উন্নত। হিজড়া সম্প্রদায়ের উন্নয়ন ও মুল স্রোতধারায় নিয়ে আসতে হলে অবশ্যই শিক্ষা গ্রহন করতে হবে। হাতে কলমে কাজ শিখতে হবে। হিজড়াদের ঘৃনা নয়, ভাল বাসতে হবে বলে গতকাল সোমবার দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে শিক্ষা বিভাগ ও সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগের অফিসারদের সমন্বয়ে সভায় সম্মানীত অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীনের সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবী ও দিনের আলো হিজড়া সংঘের প্রধান উপদেষ্টা শাহিন আকতার রেনী এই কথা বলেন।

তিনি আরো বলেন, হিজড়ারা অন্য কোন গ্রহের মানুষ নয়। তারা আমাদের মত পরিবারেই জন্ম নিয়েছে। তারা সরকারের মৌলিক চাহিদার সব কিছু এবং মৌলিক অধিকার ভোগ করবে। কেউ তাদের বাধা প্রদান করতে পারবেনা। এই জনগোষ্ঠিকে বাদ দিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। কারণ এরাও এসডিজির উন্নয়নে একটি অংশ। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের এদের প্রতি সংবেদনশীল ও বিশেষ গুরুত্ব দেয়ার আহŸান জানান তিনি।

তিনি আরো বলেন, হিজড়া সম্প্রদায়ের সদস্যরা আর পূর্বের ন্যায় নাই। তারা অনেক শিক্ষিত ও কর্মক্ষম হয়েছে। তাদের কাজে লাগাতে হবে। ইতোমধ্যে রাজশাহীর জেলা প্রশাসক দুইজন হিজড়াকে কর্মের ব্যবস্থা করেছেন। আগামীতে রাজশাহী সিটি কর্পোরেশনে যোগ্যতা অনুযায়ী এদের চাকরী দেয়ার জন্য মেয়রকে অনুরোধ করেছেন বলে জানান তিনি। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিজড়াদের স্বীকৃতি এবং পিতার সম্পদে অধিকার দিয়েছেন। এখন আর কাউকে বাড়ির বাহিরে চলে আসতে হবেনা। নিজের অধিকার আদায় করে নেওয়ার পরামর্শ দেন তিনি। সেইসাথে অভিভাবকদের তৃতীয় লিঙ্গের সন্তানদের প্রতি যতœশীল হওয়ার আহŸান জানান রেনী।

উপস্থিত অতিথি ও শিক্ষক মন্ডলীরা বলেন, হিজড়া শিক্ষার্থীদের বিশেষভাবে যত্ন করে লেখাপড়া শেখাবেন এবং সরকারের সকল সুযোগ সুবিধা প্রদান করবেন বলে জানান।

নগরীর নিউমার্কেট এলাকার একটি চাইনিজ রেষ্টুরেন্টে দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুজ্জামান, আরএমপি উপপুলিশ কমিশনার আব্দুর রাকিব পিপিএম, সবমাজসেবা অফিসার আশিকুজ্জামান তুহিন, মানুষের জন্য ফাউন্ডেশনের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ইশরাত পারভীন ইমা, দিনের আলা হিজড়া সংঘের সহ-সাধারণ সম্পাদক জয়িতা পলি, কোষাধ্যাক্ষ জুলি, সদস্য প্রাপ্তি, তৃশা, নিরব ও মাহি। এছাড়াও নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান এবং সহকারী শিক্ষক ও অনান্য হিজড়া সদনস্যগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, দিনের আলো হিজড়া সংঘের গ্রোগ্রাম সমন্বয়কারী আফসানা তানজুম ইরানী। সার্বিক তত্বাবধানে ছিলেন প্রোগ্রাম ফ্যাসিলিটেটর রায়হানুল হক রায়হান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31