IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধার
Home >> রাজশাহী >> ‘মুখে নয় হৃদয়ে লালন করতে হবে বঙ্গবন্ধুকে’

‘মুখে নয় হৃদয়ে লালন করতে হবে বঙ্গবন্ধুকে’

ধূমকেতু প্রতিবেদক, রাবি : বঙ্গবন্ধু কে চেতনা ও মূল্যবোধ ধারণ করতে হবে, লালন করতে হবে শুধু মুখে বলে লাভ নেই। মুখে নয়, বঙ্গবন্ধুকে হৃদয়ে লালন করতে হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “যারা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে চায়, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেই।”

বঙ্গবন্ধুর জীবনী আলোচনা করে শেষ করা যাবে না। তার জীবনের একটি মাত্র দিক নিয়ে আলোচনা করলেও সারা দিন রাত আলোচনা হবে। তার মধ্যে যে সাহস, কল্পনাশক্তি,দৃঢ়তা, অঙ্গীকার, মতো গুণগুলোকে কেউ অতিক্রম করতে পারবে না। তিনি বিচ্ছিন্ন আন্দোলন করেন নি, করেছেন পরিকল্পিত ভাবে। বাংলাদেশের বদনাম ঘুচানোর জন্যই বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল। কিন্তু বর্তমান প্রজন্ম তাঁকে নিয়ে পড়ছে না। তাঁর চেতনা ও মূল্যবোধ ধারণ করতে হবে, লালন করতে হবে শুধু মুখে বলে লাভ নেই।”

এদিকে দিনের শুরুতেই বুধবার(১৭ মার্চ) সকাল সাড়ে ৭ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ১০টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আলোচনা সভা আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এসময় বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোঃ জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

সমাপনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘মেজর জিয়াকে যারা স্বাধীনতার ঘোষক দাবি করেন’ তার নাম আমরা ১৯৩৮ সালে দেখতে পাইনা, একইভাবে ১৯৪৭, ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’ এমনকি ৬৯-৭০’ ও তার কোন ভূমিকা ছিলনা। ১৯৭১ ‘এ এসে হঠাৎ করে স্বাধীনতার ঘোষক হবেন, এটা কল্পনাও করা যায় না।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান আল আরিফ, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. নূরুল্লা, প্রক্টর অধ্যাপক ড. লুৎফুর রহমান, টিএসসিসি’র পরিচালক অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31