IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> টপ নিউজ >> ২০ বছর পর দখলমুক্ত সরকারী খাল

২০ বছর পর দখলমুক্ত সরকারী খাল

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় দীর্ঘ ২০ বছর যাবত পানি নিস্কাশনের সরকারী খালে পাড় বেধে মাছচাষ করছিল একটি প্রভাবশালী মহল। এতে করে প্রতিবছর বর্ষা মৌসুমে স্থানীয় লোকজনকে জলাবদ্ধায় দুর্ভোগ পোহাতে হতো। বিষয়টি উপজেলা প্রশাসনরে নজরে আসলে গ্রামবাসীদের সাথে নিয়ে খালটির উপর তৈরী করা বাধ কেটে পানি প্রবাহের জন্য উন্মুক্ত করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বেলপুকুর ইউনিয়নের মাহেন্দ্রা কোনাপাড়া এলাকায় বেদখল সরকারি খাল উদ্ধার অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাছ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমানা আফরোজ উপস্থিত ছিলেন।

বেলপুকুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি বলেন, দীর্ঘ ২০ বছর থেকে পানি প্রবাহের সরকারী খালে বাধ দিয়ে এলাকার একটি সঙ্ঘবদ্ধ প্রভাবশালী মহল মাছ চাষ করে আসছিল। গত ৫ বছর থেকে ওই খালের মধ্যে পুকুর খননের হিড়িক পড়ে যায়। সরকারি এই খাল দখল করে কমপক্ষে ৪৫ থেেক ৫০ টি পুকুর খনন করা হয়েছে।

স্থানীয় এলাকাবাসীরা বলেন, এলাকার মাসুদ আলী, মজিবর রহমান, ওমরসহ আরো কয়েকজন কর্থিত প্রভাবশালী ব্যক্তি খালের উপর অবৈধভাবে বাধ দিয়ে পুকুর খনন করেছে। এতে করে র্বষা মৌসুমে চলাচলের পথ বন্ধ হওয়ায় সাধারন মানুষ দীর্ঘদিন জলাবদ্ধতায় থাকেন। কৃষকরা মাঠে সময়মত কোনো ফসল উৎপাদন করতে পারছেন না। বেশির ভাগ বাড়ি গুলোতে পানি ওঠায় ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।

এ বিষয়ে খাল দখলকারী মাসুদ আলী ও মজিবর রহমানের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি নিয়ে কোনো বক্তব্য দিবেন না বলে জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, র্দীঘ কয়েক বছর থেকে এই এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে সরকারি খাল দখল করে বাধ নির্মাণ করেছেন। তারা ওই দখলকৃত খালে মাছচাষ করতে খনন কাজ করেছেন। জলাবদ্ধতার কারণে এলাকার কৃষকরা সময়মত ফসল উৎপাদন করতে পারছেন না। পাশাপাশি বর্ষা মৌসুমে শতাধিক পরিবার পানি বন্দি থাকতে হতো। এলাকার জীবনমান স্বাভাবিক রাখতে আজ দখলকৃত খালটি উদ্ধার করে পানি নিস্কাশনের জন্য উন্মুক্ত করা হলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31