IMG-LOGO

বুধবার, ৩০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘মিরপুর উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতা ছিল, তদন্তের নির্দেশ’নিউগিনি প্রোপার্টিজে হামলা: সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তাররাসিক প্রশাসকের সঙ্গে সোতোকান কারাতে ইন্টারন্যাশনাল সেমিনারে অংশগ্রহণকারীদের সৌজন্য সাক্ষাৎফুলবাড়ীতে ভিক্ষুক পুনর্বাসনে ছাগল ও মুদি দোকান হস্তান্তরকুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারবাগমারায় অসহায় মানুষের হাতে চেক তুলে দিলেন এমপি ডাঃ আব্দুল বারীসিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপগোদাগাড়ী মারোইল মোড় জামে মসজিদ থেকে কবরস্থান পর্যন্ত রাস্থা পাকা করার দাবি এলাকা বাসিরযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা হামলায় বেঁচেছিলেন মোজতবা খামেনিবঙ্গোপসাগরে স্থল নিম্নচাপ,চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেতবাঘায় আনসার-ভিডিপির ১০০০ বৃক্ষ রোপণের উদ্যোগ, প্রথম দিনে ৫০০ বৃক্ষ রোপণদুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ৭ দিনমেধাবী শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দিলেনজেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশারহনপুরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তাকুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বাঘায় নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : নড়াল নদে ডুবে নিখোঁজ দশম শ্রেণিতে পড়ুয়া সাব্বির রহমান নামের এক স্কুল শিক্ষার্থীর লাশ ৩ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে আড়ানী বড়ল নদের বাসুদেপপুর ঘাটে বন্ধুদের সাথে সাঁতার শিখতে গিয়ে ডুবে নিখোঁজ হয়। সাব্বির রহমান আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও আড়ানী পৌর বাজারের ওয়ার্ক সোপ ব্যবসায়ী এবং বাসুদেবপুর গ্রামের ওবায়দুর রহমানের ছেলে।

জানা যায়, সাব্বির রহমা সোমবার বেলা সাড়ে ১২টার দিকে দুই বন্ধুর সাথে বড়াল নদের বাসুদেবপুর ঘাটে টিউব নিয়ে সাঁতার শিখতে যায়। সেখানে ডুবে নিখোঁজ হয়। প্রথমে স্থানীয়রা তাকে খোঁজ করে না পেয়ে রাজশাহীর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের দল খোঁজ করে বেলা সাড়ে ৩টার দিকে মৃত অবস্থায় পানির তলদেশ থেকে লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন বাসুদেবপুর গ্রামের গ্রাম প্রধান আফাস উদ্দিন।

তিনি বলেন, সাব্বির রহমান সাঁতার জানতো না। বন্ধুদের সাথে টিউব নিয়ে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের দল লাশ উদ্ধার করে।

এ বিষয়ে রাজশাহীর ফায়ার সার্ভিসের দল প্রধান নুরুননবী জানান, আমরা ঘটনাস্থলে পৌছার কিছুক্ষণ পর মৃত অবস্থায় পানির তলদেশ থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ