IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> বাগমারা থানা পুলিশের জনসেচতনামূলক প্রচারণা

বাগমারা থানা পুলিশের জনসেচতনামূলক প্রচারণা

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : করোনাভাইরাস প্রতিরোধ, মাদক ও জঙ্গিবাদ বিরোধী জনসেচতনতামূলক প্রচারণা চালিয়ে রাজশাহীর বাগমারা থানার পুলিশ। শুক্রবার উপজেলার সকল মসজিদে পুলিশের পক্ষে এই প্রচারণা চালানো হয়। এসময় মুসল্লিদের মধ্যে বিনামূল্যে মাস্কও বিতরণ করা হয়েছে।

থানা পুলিশের পক্ষে শুক্রবার জুমার নামাজে উপজেলার সকল মসজিদে প্রচারণা চালানো হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব, মাস্ক পরা, মাদক সেবন ও বিক্রি থেকে দূরে থাকাসহ জঙ্গিবাদ বিরোধী জনসেচতনামূলক প্রচারণা চালানো হয়েছে। এই সময়ে এসবের কুফল সর্ম্পকে ও আইনের দিক নিয়ে আলোচনা করা হয়। পুলিশের পক্ষে জনগণের সেবা পাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। যে কোনো সমস্যায় পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। কোনো ধরণের হয়রানি ও ভোগান্তি ছাড়াই লোকজনকে পুলিশ সেবা দেওয়ার জন্য প্রস্তত বলে উল্লেখ করা হয়েছে প্রচারণায়। এর অংশ হিসাবে থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ উপজেলার মোহনগঞ্জ মসজিদে জুমার নামাজ আদায় করেন। তিনি জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাসী কার্যকলাপ ও অনিয়ম বিরোধী বক্তব্য দেন। তিনি পুলিশী সেবা গ্রহণের জন্য লোকজনের প্রতি আহ্বান জানান। কোনো প্রকার ঘুষ ও হয়রানি ছাড়াই বাগমারা থানার পুলিশ সেবা দিচ্ছে বলে উল্লেখ করেন। শেষে মুসল্লিদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। 

থানা পুলিশের পক্ষে উপজেলার সকল মসজিদে জুমার নামাজে একই ধরণের প্রচারণা চালানো হয়েছে। থানা পুলিশের কর্মকর্তা ছাড়াও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত থেকে প্রচারণা চালান। 

থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, করোনভাইরাস প্রতিরোধে ও অপরাধ দমনে পুলিশের এই প্রচারণা ও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31