IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> দুর্গাপুরে প্রেসক্লাবের নাম ভাঙ্গিয়ে ইটভাটায় চাঁদাবাজি

দুর্গাপুরে প্রেসক্লাবের নাম ভাঙ্গিয়ে ইটভাটায় চাঁদাবাজি

ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : দুর্গাপুরে বিভিন্ন ইটভাটায় গিয়ে সাংবাদিক পরিচয়ে ও প্রেসক্লাবের নাম ভাংগিয়ে হুমকি দিয়ে অর্থ দাবির অভিযোগে উঠেছে সাংবাদিক পরিচয়ধারী তিন জনের বিরুদ্ধে। এদের মধ্যে ছবি দেখে একজনকে চিহ্নিত করেছেন ইটভাটার ম্যানেজার। তাদের মধ্যে একজন হলেন, রাজশাহী মহানগরী বাসিন্দা রাজন জুবায়ের আলম ও অপর দুইজনের নাম জানা যায়নি।

জানা গেছে, রোববার (২১ মার্চ) বিকেলে দুর্গাপুর উপজেলার কানপাড়া বাজার এলাকায় রাজশাহী প্রেসক্লাবের নাম ভাঙ্গিয়ে সাংবাদিক পরিচয়ে ইটভাটার ম্যানেজারের নিকট অনুষ্ঠানের নামে চাঁদা দাবি করেন। পরে বিষয়টি টাকা দিয়ে ভাটা মালিক সুরাহা করেন।

অনুসন্ধানে জানা গেছে, অনলাইন টিভির কার্ড ঝুঁলিয়ে ৩ জন ব্যক্তি একাধিক ইটভাটায় গিয়ে মোটা অংকের টাকা দাবি করেন। এ সময় দুর্গাপুর এলাকায় ২ টি ইটভাটা থেকে তাদের ২ হাজার টাকা চাঁদাবাজির প্রমাণ পাওয়া গেছে।

রাজশাহী প্রেসক্লাবের অনুষ্ঠানের নাম করে কানপাড়া এলাকার একটি ইটভাটায় চাঁদা দাবির পরে ইটভাটা কর্তৃপক্ষ নগদ টাকাও দেন। ইটভাটার ম্যানেজারের সাংবাদিক নামধারীদের গতিবিধিতে সন্দেহ হলে কৌশলে তারা সটকে পড়ে।

এ সময় তারা রাজশাহী প্রেসক্লাবের সাংবাদিক পরিচয় দেন। পরে কৌশলে ৩ জন পালিয়ে যায়।

এব্যাপারে সংবাদকর্মী আজহারুল ইসলাম বুলবুল জানান, রাজশাহীতে এমন বেশ কয়েকটি চক্র তারা নামে- বেনামে অফিস খুলে শহর থেকে ভাড়া করা প্রাইভেট গাড়ির সামনে ও পেছনে মুখোরচক প্রেস লেখা স্টিকার লাগিয়ে অবৈধ পুকুর ও ইটভাটাসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে বেড়ান। তিনি বলেন, একটি সিসি টিভির ফুটেজ সনাক্ত করে দেখাযায় প্রাইভেট কার গাড়িতে একটি চক্র ইটভাটায় মোটা অংকের চাঁদা দাবি করছেন। পরে সেখান থেকে ৩ হাজার টাকা নিয়ে সটকে পড়েন। এ সকল চাঁদাবাজদের লাগাম টেনে ধরতে হবে তবেই সাংবাদিকতার মতো মহান পেশা কলঙ্ক মুক্ত হবে।

রাজশাহী প্রেসক্লাবের যুন্ম সাধারন সম্পাদক নূরে ইসলাম মিলন বলেন, চাঁদাবাজির বিষয়ে কোন ছাড় নেই, এরকম ঘটনা ঘটলে দ্রুত রাজশাহী প্রেসক্লাবকে জানানোর অনুরোধ করেন তিনি।

দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক রবিউল ইসলাম রবি বলেন, এর আগেও বেশ কয়েকবার সাংবাদিক নামধারী অনেকেই শহর থেকে এসে দুর্গাপুর উপজেলার বিভিন্ন যায়গায় চাঁদাবাজির করেছেন এমন বেশ কিছু অভিযোগ উঠে এসেছে।

জানতে চাইলে, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান বলেন, রাজশাহী প্রেসক্লাবের নামে চাঁদাবাজির বিষয়টি খুবই দু:খজনক। প্রেসক্লাবের নামে কেও চাঁদাবাজি করতে গেলে তাদের ধরে প্রশাসনের হাতে তুলে দিন।

দুর্গাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, চাঁদাবাজির বিষয়ে কেউ অভিযোগ করলে সেই চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31