IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা খেলেন সেনা সদস্য

বাঘায় প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা খেলেন সেনা সদস্য

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা খেয়েছেন মিজানুর রহমান নামে এক সেনা সদস্য। সোমবার ভোর ৪ টায় উপজেলার হেলালপুর এলাকায় এ ঘটনা ঘটে। অতঃপর স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে সোর্পদ করেন।

থানা সূত্রে জানা গেছে, সেনা সদস্য মিজানুর রহমান (২৫) এর বাড়ি পার্শ্বর্তী চারঘাট উপজেলার কাঁকড়ামারি গ্রামে। তার পিতার নাম নাসির উদ্দিন। মিজানুর রহমান বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত আছেন বলে নিশ্চিত করে পুলিশ।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার হেলালপুর গ্রামের ঐ গৃহবধুর স্বামী চার বছর যাবৎ মালোয়েশিয়া থাকেন। এ সুযোগ কাজে লাগিয়ে আটককৃত সেনা সদস্য মিজানুর রহমান গৃহবধুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং মাঝে মধ্যে তাদের বাড়িতে যাতায়াত করে থাকেন। বিষয়টি প্রতিবেশীদের দৃষ্টি আকর্ষন করে। ফলে তারা ঐক্যবদ্ধ হয়ে রাত্রী ২ টার দিকে গৃহবধুর বাড়ি ঘিরে রেখে বাঘা থানায় খবর দেয়। খবর পেয়ে ভোর ৪ টায় পুলিশ গৃহবধুর বাড়ি থেকে তাদের দু’জনকে আটক করে থানায় নিয়ে আসে।

বাঘা থানার উপ-পরিদর্শক (এস.আই) তৈয়ব বলেন, অনৈতিক সম্পর্কের সংবাদ পেয়ে গৃহবধুরর স্বামীর বাড়ি থেকে সকালে প্রেমিক জুটিকে আটক করে থানায় আনা হয়েছে। এরপর সন্ধ্যায় বড়–ড়া সেনানিবাস থেকে চারজন সেনা কর্মকর্তা এসে মিজানুরকে ক্যান্টনমেন্টে নিয়ে গেছেন। আমরা ঐ গৃহবধুকে তার বাবা-মার কাছে হস্তান্তর করেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31