IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কি
Home >> রাজশাহী >> বাগমারায় উদ্ধার হলো সরকারী সম্পত্তি

বাগমারায় উদ্ধার হলো সরকারী সম্পত্তি

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার করা হলো সরকারী ২৭ শতক খাস সম্পত্তি। সোমবার দুপুরে উপজেলার গনিপুর ইউনিয়নের মহব্বতপুর মৌজায় ১ নং খাস খতিয়ান ভুক্ত জমিটি একই এলাকার হারুনুর রশিদ জোরপূর্বক ভোগ দখল করে আসছিল। সেখানে তিনি একটি পান বরজ তৈরি করেছে। উক্ত সম্পত্তি হাসনিপুর গ্রামের মোজাম্মেল হক নামের এক ব্যক্তি সরকারী ভাবে নিজের নামে ১৯৯০ সালে চিরস্থায়ী বন্দোবস্ত নেয়। সরকারের প্রয়োজনে ওই ২৭ শতক সম্পত্তি মোজাম্মেল হকের নিকট থেকে ক্রয় করে।

এদিকে সরকার ওই সম্পত্তি ক্রয় করলেও অবৈধ ভাবে তিন বছর আগে হারুনুর রশিদ জোর পূর্বক একটি পান বরজ তৈরি করে চাষবাস করে আসছিল। সেই স্থানে নির্মাণ করা হবে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর। মুজিব শতবর্ষ উপলক্ষে যাদের জমি নেই তাদেরকে দেয়া হচ্ছে ঘরগুলো। প্রতিটি ইউনিয়নে যে সকল ব্যক্তিদের নিজস্ব কোন জায়গা-জমি নেই আশ্রয়হীন তাদেরকে দুই কক্ষ বিশিষ্ট এই ঘর নির্মান করে দিচ্ছে সরকার।

দীর্ঘদিন থেকে সরকারী ওই ২৭ শতক সম্পত্তি উদ্ধারের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। অবশেষে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের দুরদর্শী ভূমিকার কারণে উদ্ধার করা হলো ১৩টি বাড়ি নির্মানের জন্য নির্ধারিত স্থান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মেহেদী হোসেন, গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাসসুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31