IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> নিতিমালা লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

নিতিমালা লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী নগরের কাশিয়াডাঙ্গা থানা এলাকার হড়গ্রাম পূর্বপাড়ায় বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। নিতিমালা লঙ্ঘন করে মিজানুর রহমান নামে এক ব্যক্তি এই ভবন নির্মাণ করছেন। এ নিয়ে স্থানীয়দের অভিযোগের পর রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ভবন নির্মাণের উপর নিষেধাজ্ঞা জারি করলেও সেটিও মানা হচ্ছে না।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই নিতিমালা লঙ্ঘন করে সম্প্রতি মিজানুর রহমান নামে এক ব্যক্তি বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেন। নিয়ম অনুযায়ী যে পরিমান রাস্তা ছাড়ার কথা তা ছাড়া হয়নি। এছাড়াও ছাদ রাস্তার উপর সাড়ে তিন ফিট বাড়িয়ে দিয়েছেন। এ অবস্থায় প্রতিবেশী আসলাম আলী গত ১১ ফেব্রুয়ারি আরডিএ অভিযোগ দায়ের করেন। আরডিএ কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে গত ২৩ ফেব্রুয়ারি ভবন নির্মাণ কাজের উপর নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু এর পরও তিনি ভবন নির্মাণ কাজ বন্ধ করেননি।

এ ব্যাপারে মিজানুর রহমান বলেন, ‘মঙ্গলবার আরডিএ থেকে কর্মকর্তা এসে পুনরায় তদন্ত করেছেন। সেখানে বিষয়টি সমাধান করা হয়েছে। অভিযোগকারি তার অভিযোগ তুলে নেবেন বলেও কথা হয়েছে।’

তবে অভিযোগকারি আসলাম আলী বলেন, এ নিয়ে তার সঙ্গে কোন কথা হয়নি। তাকে না জানিয়ে আরডিএ কর্মকর্তা সেখানে তদন্তে গিয়েছে। ওই কর্মকর্তার সঙ্গে মিজানুর রহমানের কি কথা হয়েছে তা আমার জানা নেয়। বিষয়টি নিয়ে কোন সমাধান হয়নি বলেও জানান তিনি।

আরডিএর ইমারত পরিদর্শক সাইদুর রহমান বলেন, ওই বাড়ির মাপ-যোগ করে অফিসে প্রতিবেদন দেয়া হয়েছে। এছাড়াও বাড়ি নির্মাণের নিষেধাজ্ঞার কপি থানাতেও দেয়া আছে। নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণ কাজ করলে থানায় জানালে ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31