ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন খুলনার পাইকগাছার মেধাবী শিক্ষার্থী মো. তহিরুল আহসান ত্বোহা। তার পিএইচডির বিষয় ছিল ‘মুখাদরাম কবিদের কাব্যচর্চা : বিষয়বস্তু ও শৈলী বিশ্লেষণ’ (Poetic Practice of The Mukhadram Poets: Content and Stylistic Analysis)।
গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫০৪ তম সিন্ডিকেট সভায় এই পিএইচডি ডিগ্রির অনুমোদন দেয়া হয়।
ত্বোহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে একই বিভাগ থেকে তিনি ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এমফিল সম্পন্ন করেন।
তার পিএইচডির তত্ত্বাবধায়ক ছিলেন আরবি বিভাগের অধ্যাপক ড. মুহা. বিলাল হুসাইন। এছাড়া এক্সটার্নাল এক্সামিনার ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইশারাত আলী মোল্লা।
বর্তমানে মো. তহিরুল আহসান ত্বোহা একটি বেসরকারি মাদরাসায় শিক্ষকতায় নিযুক্ত রয়েছেন।


