ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। শুক্রবার প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, প্রধান উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মরিয়ম বেগম, ভবানীগঞ্জ পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক মর্জিনা বেগম, সহ-সভাপতি রেশমী, শিরিনা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক ফাইমা বেগম প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগ ও পৌর মহিলা লীগের নেতৃবৃন্দ।


