IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কি
Home >> রাজশাহী >> রাবিতে ক্যারিয়ার কাউন্সিলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টার উদ্বোধন

রাবিতে ক্যারিয়ার কাউন্সিলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টার উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, রাবি : দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ক্যারিয়ার কাউন্সিলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টার। শিক্ষার্থীদের কর্মজীবন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও গাইডলাইন হিসেবে ক্যারিয়ার কাউন্সিলিং এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার চালু করেছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন।

শুক্রবার বিকেল ৩ টায় (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় উপ-উপার্চায অধ্যাপক চৌধুরী মুহাম্মদ জাকারিয়ার সভাপত্বিতে ও রেজিষ্ট্রার অধ্যাপক আবদুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান, কোষাধ্যক্ষ মুস্তাফিজুর রহমান আল-আরিফ, ইংরেজি বিভাগের অধ্যাপক মো. শহিদুল্লাহ প্রমূখ।

এদিকে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন বিস্তৃত কর্মসূচির পালন করছেন। কর্মসূচীর মধ্যে রয়েছে, দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ; ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় বিভিন্ন হল, বিভাগ, ইনস্টিটিউট এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন কর্তৃক শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ। এরপর সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন হল, বিভাগ, ইনস্টিটিউট এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন গণকবর স্মৃতিস্তম্বে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন।

এছাড়া সকাল ১০টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে আলোচনা সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কর্তৃক প্রকাশিত ড. মো. রওশন জাহিদ কর্তৃক সম্পাদিত ‘চিরঞ্জীব বজ্রকণ্ঠ’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

এদিন, বিকেল ৫টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে রাবি শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাদ জুম্মা কেন্দ্রীয় মসজিদে বিশেষ মোনাজাত ও বিকেল ৪টায় শেখ কামাল স্টেডিয়ামে শিক্ষক বনাম কর্মকর্তা প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা পৌনে ৭টায় কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা এবং সন্ধ্যা ৭টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভা হবে বলে জানা যায়।

এছাড়া ২৫ ও ২৬ মার্চ শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা রাখা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31