IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ধরণ বদলে ভয়াবহ রুপ নিচ্ছে করোনা ভাইরাস

ধরণ বদলে ভয়াবহ রুপ নিচ্ছে করোনা ভাইরাস

ধূমকেতু প্রতিবেদক : কোন রকমের উপসর্গ ছাড়াই রাজশাহীসহ সারা দেশে ধরণ বদলে করোন ভাইরাস ভয়াবহ আকারে মাঠে নেমেছে। নতুন রুপের এই ভাইরাসের আক্রমণে ইতোমধ্যে দেশে আবারো মহামারী শুরু হয়েছে। বুধবার দেশে প্রায় ৫২ জন মানুষের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। চিকিৎসকের মতে রোগি বুঝতেই পারছেন না তিনি করোনায় আক্রান্ত। পরীক্ষা নিরীক্ষার পর করোনা পজেটিভ হলে তাকে চিকিৎসা দিয়ে কোনো লাভ হচ্ছে না। এই করোনার ঢেউকে ঠেকাতে রাজশাহীতে আবারো বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সরকার ঘোষিত ১৮দফা বাস্তবায়নের জন্য এ বিধিনিষেধ আরোপ করেছে রাজশাহী জেলা প্রশাসন। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর, সিভিল সার্জনসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে। বৈঠকে সর্বসম্মতিক্রমে সরকারের এই বিধিনিষেধ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে এসব বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে নামবে জেলা প্রসাশন। মাঠে কাজ করবে ভ্রাম্যমাণ আদালত ও মোবাইল কোর্ট। এবার মাস্ক ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। বিশেষ করে ধরণ বদল করা করোনা ভাইরাস বিপদজনক রুপ নেয়ার কারণে তা প্রতিরোধে এমন সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আজ থেকে করোনার সংক্রমন ঠেকাতে মাঠে কাজ করবে জেলা প্রশাসন। ইতিমধ্যে উজেলা পর্যায়েও এ কার্যক্রম পরিচালনার জন্য নিদের্শনা দেয়া হয়েছে। রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, বাংলাদেশের ৬৪টি জেলার করোনা পরিস্থিতি নিয়ে ভাগ করা হয়েছে। এতে দেখা গেছে রাজশাহীতে করোনায় আক্রান্ত ও মৃতে্যুর হার বেশি। যার কারণে বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ১৭ নম্বরে পড়েছে রাজশাহী। বর্তমান রাজশাহী বিভাগে করোনায় আক্রান্ত ও মৃতে্যুর হার যেকোনো সময়ের অধিক চেয়ে বেশি। মানুষ সচেতন নয় বলেই এখন রাজশাহী করোনা ভাইরাসের হটস্পট হিসাবে স্থান করে নিয়েছে। যার কারণে তিন বিভাগের উর্ধতন কর্মকর্তারাদের নিয়ে বৈঠক করা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল থেকে মাঠে নামবে জেলা প্রশাসন।

তিনি জানান, বিধিনিষেধের মধ্যে রাত ৮টার মধ্যে সব ধরনের দোকানপাট বন্ধ রাখতে হবে, বিনোদন কেন্দ্রে প্রবেশ সম্পুর্ন নিষিদ্ধ। কমিউনিটি সেন্টারের সকল কার্যক্রম বন্ধ, বিয়ের অনুষ্ঠান করা যাবে না, বাসে ৫০ জনের বেশি যাত্রী নেয়া যাবে না, ছোট যানবাহনেও অতিরিক্ত যাত্রী তোলা যাবে না, যাত্রীদের যানবাহনে উঠার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এমনকি রাস্তাঘাট, হাট-বাজারে অতিরিক্ত জনসমাগম করা যাবে না। ইসলামী জালসা, সভা সমাবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ করা হয়েছে। আর এসব কার্যক্রম বাস্তবায়নের জন্য নগরীর মোড়ে, বাস স্ট্যান্ডে, নগরীর জনবহুল এলাকায় মোতায়েন থাকবে আইনশৃংখলা বাহিনীর সদস্য। থাকবে ভ্রাম্যমাণ আদালত ও মোবাইল কোর্ট।

এদিকে, রাজশাহীতে গত বছরের এই সময় করোনা ভাইরাসের সূত্রপাত হয়। গত বছরের ঠিক এই সময় রাজশাহীতে করোনা রোগিও শনাক্ত হয়েছিল। এরপর অভিযানে নামে জেলা প্রশাসন। শুরু হয় অভিযান। পরে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় গত বছর ৮ মে রাজশাহী জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়। তৎকালীন জেলা প্রশাসন হামিদুল হক এই ঘোষণা দেন। এবার রাজশাহীতে লকডাউনের কোনো পরিকল্পনা নেয়া হয়নি। তবে বিধিনিষেধ আরোপ করা হয়েছে কড়াকড়িভাবে। অফিস, আদালত, রাস্তাঘাটে এমনকি যানবাহনে লোকজনের চলাচলের ক্ষেত্রে বিশেষ নজরদারি চালানো হবে। মাস্ক ও স্যানেটাইজার ব্যবহারে জোর দেয়া হবে। অফিস আদালতে যেখানে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছিল সেই স্থানগুলোতে আবারো হাত ধোয়ার ব্যবস্থা করা হবে।

রাজশাহী মেডিকেল কলেজের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, কোভিডের নতুন স্ট্রেইনটা বিপদজনক। খুবদ্রæত রোগিকে খারাপ পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে। আক্রান্ত ব্যক্তি বুঝতেই পারছেন না তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। সামান্য জ্বর-সর্দি, শরীর ব্যথা হলেই করোনা পরীক্ষা করা দরকার। কারণ একজন রোগি ধরণ বদল করা নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর দুই থেকে তিন দিনের মধ্যে আক্রান্ত ব্যক্তির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে। ফুসফুস, লিভার অকেজো করে ফেলছে। দেখা দিচ্ছে শ্বাস কষ্ট। ধরণ বদল করা করোনার রোগি শনাক্ত হওয়ার পর পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে তার ফুসফুস, লিভার প্রায় শেষের পর্যায়ে। যার কারণে রোগি খুব দ্রæত মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। কোনো চিকিৎসাই রোগির কাজে আসছে না।

তিনি বলেন, রামেক হাসপাতালের চিকিৎসক আব্দুল হান্নান ধরণ বদলানো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার সাথে আমিও একই দিন করোনার ভ্যাকসিন নিয়েছিলাম। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আগের দিনও তিনি রোগি দেখেছেন। বাসায় যাওয়ার পর তার শরীর ব্যথা ও শ্বাস কষ্ট দেখা দেয়। পরের দিন তিনি করোনা ভাইরাস হয়েছে কি না তা পরীক্ষা করেন। এরপর দিন তার করোনা পজেটিভ রেজাল্ট আছে। ঠিক ওই মুহূর্ত থেকে তাকে চিকিৎসা দেয়া শুরু হয়। কিন্তু কোনো চিকিৎসাই তার কাজে আসেনি। একই দিন অপর এক নারী ধরণ বদল করা করোনায় আক্রান্ত হয়ে মাত্র তিনদিনের মধ্যে মৃত্যুবরণ করেন। তিনি বলেন, ধরণ বদল করা নতুন করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে সবাইকে সচেতন হতে হবে। নইলে করোনা পরিস্থিতি আরো ভায়াবহ হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31