IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> লিড নিউজ >> রাবি কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা

রাবি কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা

মামলা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) উপ-পরিচালক (সঙ্গীত) রকিবুল হাসান রবিনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার সকালে নগরীর মতিহার থানায় ভুক্তভোগী ছাত্রীর বাবা এ মামলা দায়ের করেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভুক্তভোগীর বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি।’

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১০ সালে তার মেয়ে ১২ বছর বয়সে রকিবুল হাসানের কাছে গান শিখতেন। রবিন বাড়িতে এসে গান শেখাতেন। এসময় রকিবুল পরিবারের সদস্যদের কাছে বিশ্বস্থ হয়ে উঠেন। এই সুযোগ ব্যবহার করে তার মেয়ের ওপর যৌন নির্যাতন করেছেন রকিবুল। তখন ভয়ভীতি দেখিয়ে মানসিকভাবে বিপর্যস্ত করে একাধিকবার ধর্ষণ করেছেন। সে সময় ভুক্তভোগী এ বিষয়ে বাবা-মাকে বলতে সাহস করেননি।

এজাহারে আরও বলা হয়, বর্তমানে তার মেয়ে ভারতে একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। কয়েক মাস আগে দেশে ফিরে তার মেয়ে জানতে পারেন, রকিবুল আরও অনেক মেয়ের সঙ্গে এ রকম অনৈতিক কাজ করেছেন। এরপরই ভুক্তভোগী তাদেরকে (বাবা-মা) বিষয়টি বলেছেন। আর যেন কোনো মেয়ের ক্ষতি না করতে পারে, এছাড়া এই ঘটনার অন্যায়ের প্রতিবাদ করা উচিত। এরকম উপলব্ধি থেকে তার মেয়ে এর প্রতিবাদ করছেন। এর আগে, গত ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে জমা দেওয়া লিখিত অভিযোগের প্রেক্ষিতে যৌন নির্যাতন প্রতিরোধ সেল তদন্ত করছে। গত ২ সেপ্টেম্বর উপাচার্য দপ্তর থেকে বিশ্ববিদ্যালয়ের সেলে পাঠানো অভিযোগের বিষয়ে ৯ সেপ্টেম্বর একটি সভা হয়েছে।

এ বিষয়ে যৌন নির্যাতন প্রতিরোধ সেলের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক রেজিনা লাজ বলেন, ‘আমরা অভিযোগ পাওয়ার পর প্রথম সভা করেছি। ঘটনাটি অনেক আগের। আমরা দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করার চেষ্টা করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31