IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> বাগমারায় ব্যবসায়ীকে তুলে নিয়ে হত্যার চেষ্টা

বাগমারায় ব্যবসায়ীকে তুলে নিয়ে হত্যার চেষ্টা

ছুরিকাঘাত

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নে দুর্বৃত্তরা উঠিয়ে নিয়ে টিপু সুলতান(৩৫) নামে এক ব্যবসায়ীকে মারপিট করে সাত লক্ষ টাকা কেড়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতরভাবে আহত টিপু সুলতানকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। বর্তমানে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এলাকাবাসী ও টিপুর স্বজনেরা অভিযোগ করেন শুভডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিমের মদদপুষ্ট ক্যাডার বাহিনী এই ঘটনার সংগে জড়িত।

জানা গেছে বারুইপাড়া গ্রামের তাকবর আলীর ছেলে টিপু সুলতান মচমইল বাজারে পানের ব্যবসা করে। গত ৬ এপ্রিল মঙ্গলবার চেয়ারম্যান আব্দুল হাকিমের ভাই মালেকের নেতৃত্বে মান্নান, পলাশ, বাহাদুর, সুমন সহ অজ্ঞাত ব্যক্তিরা মচমইল বাজার থেকে তাকে উঠিয়ে নিয়ে বেলতলা মোড়ে পলাশের অফিসে আটকে রাখে। এ সময় লোহার রড, হাতুড়ি দিয়ে তাকে অমানবিকভাবে মারপিট করা হয়। দুর্বৃত্তরা চিমটা দিয়ে টিপুর হাতের আঙ্গুল তুলে ফেলে। তার আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে অফিসের দরজা ভেঙে তাকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য হাসপাতালে নেয়।

দুর্বৃত্তরা টিপুর কাছে থাকা ব্যবসার সাত লক্ষ টাকা কেড়ে নেয় বলে চিকিৎসাধীন টিপু এই প্রতিবেদককে জানান।

ঘটনার পর হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত করেছে। তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে মারপিটের ঘটনার সত্যতা পাওয়া গেছে। তবে এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি।

এলাকাবাসী জানান, ঘটনার সঙ্গে জড়িতরা মচমইল এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, জমিদখল, মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডে লিপ্ত। স্থানীয় চেয়ারম্যানের মদদপুষ্ট হওয়ায় তারা নির্বিঘেœ এধরণের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন। এলাকাবাসী ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করেন। এ ঘটনায় আহত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ ব্যাপারে চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক বলেন, আমার কোন বাহিনী নেই। কেউ আমার নাম ব্যবহার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমি সব সময় অন্যায়ের বিরুদ্ধে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31