IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> চরাঞ্চলে গুলিবিদ্ধের ঘটনায় বিজিবির বিরুদ্ধে অভিযোগ ইউপি চেয়ারম্যানের

চরাঞ্চলে গুলিবিদ্ধের ঘটনায় বিজিবির বিরুদ্ধে অভিযোগ ইউপি চেয়ারম্যানের

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘার পদ্মার চরাঞ্চলে দুই পক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ এবং পৃথক ঘটনায় অপর একজন ক্ষুনের বিষয়ে পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার উদয় নগর বিজিবি ক্যাম্পের কতিপয় কর্মকর্তা জড়িত রয়েছেন বলে অভিযোগ ছুড়েছেন চকরাজাপুর ইউপি চেয়ারম্যান আজিজুল আজম।

সোমবার বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় তিনি এ অভিযোগ করেন। একই সাথে বাঘা সীমানার চৌমাদিয়া এলাকায় একটি পুলিশ ফাঁড়ির দাবি জানান।

সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত সভায় ইউপি চেয়ারম্যান বলেন, সম্প্রতি তাঁর ইউনিয়ন চকরাজাপুর এলাকার চৌমাদিয়া চরাঞ্চলে দিদার ব্যাপারীর এবং মজনু দর্জি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রথম ঘটনায় মজনু দর্জি পক্ষের চারজন গুলিবিদ্ধসহ দু’জন গুরত্বর আহন হন। এর ক’দিন না যেতে উদয় নগর বিজিবি ক্যাম্পের কতিপয় সদস্যের সহায়তায় রাত্রি ৯ টার দিকে দিদার ব্যাপারী পক্ষ দর্জি পক্ষের ইব্রাহিম নামে এক ব্যাক্তিকে গুলি করে হত্যা করে এবং মোশারফ হোসেন নামে অপর এক ব্যাক্তিকে অস্ত্রসহ বিজিবির হাতে তুলে দেয়।

এর আগের ঘটনায় পুলিশ দিদার ব্যাপারী পক্ষের আব্দুর রশিদ নামে একজন আসামীর বাড়ী থেকে ১২ বোতল ফেন্সিডিল জব্দ এবং বিজিবি পরিহিত এক সেট পোশাক উদ্ধারসহ ৩ জনকে আটক করেন।

চেয়ারম্যান জানান, উক্ত সংঘর্ষে দুই পক্ষের মধ্যে দিদার ব্যাপারী পক্ষ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। এ কারণে বিজিবির কতিপয় সদস্য তাদের সহায়তা করছেন। এটি আমার একার কথা নয়, এ বিষয়টি চরাঞ্চলের অসংখ্য মানুষের কাছে দিনের মতো পরিস্কার। তিনি এসব ঘটনার কারনে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া এলাকায় অতি দ্রæত একটি পুলিশ ফাঁড়ির দাবি জানান।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলার সকল দপ্তরের প্রধান কর্মকর্তা, সাতজন ইউপি চেয়ারম্যান, ডাক্তার, শিক্ষক, ইমাম, সাংবাদিক ও সমাজের সুধীজনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় কয়েকজন বক্তা আগত রমজানকে কেন্দ্র করে দ্রব্য মুল্যের বাজার স্থিতিশীল রাখা সহ দেশের অর্থনীতিকে সচল রাখা এবং আইন শৃংখলা কমিটিকে সতর্ক থাকার আহ্বান জানান। আবার অনেকেই উপজেলার বাঘা বাজারে যানজট নিরসন ও করোনা মোকাবেলায় মাস্ক পরা বাধ্যতামূলক করার দাবি জানান। একই সাথে কতিপয় চিহৃত মাদক ব্যবসায়ীকে আটক করে আইনের আওতায় আনার প্রত্যয় ব্যাক্ত করেন অনেকে।

সবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বক্তাদের আলোচনায় উঠে আসা বিষয় গুলো গুরুত্ব সহকারে দেখভাল করার আশ্বাস দেন। একই সাথে বাঘা থানা পুলিশের পক্ষে (এস আই) লুৎফর রহমান চরাঞ্চলের হত্যাকান্ডের সাথে বিজিবির সক্ষতা থাকার বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন বলে অভিমত ব্যক্ত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31