IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীর বাজারে উঠেছে রসালো ফল লিচু, দাম চড়া

রাজশাহীর বাজারে উঠেছে রসালো ফল লিচু, দাম চড়া

ধূমকেতু প্রতিবেদক : বৈশাখ-জৈষ্ঠ মাস রসালো ফলের মাস। এমাসে তরমুজ, আম, লিচুসহ বিভিন্ন রসালো ফলে বাজার ভরে উঠে। এর মধ্যে লিচু একটি অন্যতম রসালো ফল। লিচু পচ্ছন্দ করেনা এমন মানুষ খুব কমই আছে। ইতিমধ্যে তরমুজ, বাঙ্গী, বিভিন্ন ফলের পাশাপাশি রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে লিচু। তবে দেশি জাতের লিচু ছাড়া অন্য জাতের লিচু বাজারে আসেনি। আর এই লিচু আকারে ছোট, স্বাদেও টক। তাই দেশি লিচুতে মৌসুমী বেচাকেনা জমে ওঠেনি।

এদিকে, নগরীর সাহেব বাজারসহ বিভিন্ন বাজারে লিচুর পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন, বাজারে এসেছে গুটি জাতের দেশি লিচু। নগরীর আশপাশের বাগানগুলো থেকে লিচু এনে বিক্রি করছেন তারা। প্রতি একশ লিচু বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। দাম চড়া- এটিও মানছেন তারা। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় সরবরাহ কম থাকায় দাম এবার একটু বেশি হয়েছে বলেও দাবি করছেন এ ফল ব্যবসায়ীরা। তাই মৌসুমের নতুন ফল হিসেবে তুলনামূলক একটু বেশি দামেই লিচু কিনতে হচ্ছে ক্রেতাদের।

জানা গেছে, বৃষ্টি না হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন রাজশাহীর ফলচাষিরা। বিশেষ করে লিচু ও আমচাষিরা রয়েছেন চরম অনিশ্চয়তার মধ্যে। খরায় বোঁটা শুকিয়ে যাওয়ায় ঝরে পড়েছে ফল। রাজশাহী অঞ্চলে এরই মধ্যে গাছে গাছে বড় হয়েছে লিচু। কোনো কোনো গাছে পাকতে হলুদ বর্ণও ধারণ করেছে রসালো এই ফলটি। এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে লিচু। কিন্তু মন ভালো নেই লিচু চাষিদের। কারণ, এবারে তাদের প্রত্যাশিত ফলন ও ভালো মানের লিচু থেকে বঞ্চিত হচ্ছেন এটা অনেকটাই নিশ্চিত। আবহাওয়া অনুকূলে না থাকায় খারাপ প্রভাব পড়েছে লিচুগাছের ওপর। সেই কারনে এবার লিচুর দামও চড়া।

কৃষি বিভাগের তথ্যমতে, রাজশাহী জেলায় এ বছর ৫৩০ হেক্টর জমিতে লিচু গাছ রয়েছে। এসব গাছ থেকে ৩ হাজার ৬৯০ মেট্রিক টন লিচু পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। প্রতি হেক্টরে ৭ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা আছে। কিন্তু সেটি এবার পূরণ নাও হতে পারে। বৃষ্টি না হওয়ায় অতি তাপমাত্রার কারণে ঝরে পড়ছে লিচু। আবার লিচুর মানও নষ্ট হয়েছে। এখন গাছ থেকে যাতে লিচু ঝরে না পড়ে সে চেষ্টাই করে যাচ্ছেন চাষিরা।

রাজশাহীর কাজলা, ধরমপুর রাবি, রুয়েটসহ বেশ কিছু এলাকার লিচু বাগান ঘুরে দেখা গেছে, খরার কারণে অনেক গুটি শুকিয়ে ঝরে পড়েছে। বড় হওয়ার পরও অনেক লিচু ঝরে যাচ্ছে। চাষিরা বলছেন, এ বছর লিচুর ফলন তেমন হয়নি। গাছে গাছে লিচুর পরিমাণ এমনিতেই কম। এর মাঝে আবার বৈরী আবহাওয়ার শিকার হচ্ছেন তারা। বৃষ্টি না হওয়ায় গাছে যেসব লিচু আছে সেগুলোও ঝরে যাওয়ায় চিন্তাও বেড়েছে।

বাগান মালিকরা বলছেন, রাজশাহী অঞ্চলে মূলত উন্নতমানের জাত হিসেবে বোম্বাই, মাদ্রাজি, কাদমি, মোজাফফরপুরী, বেদানা, কালীবাড়ি, মঙ্গলবাড়ি, চায়না-৩, বারি-১, বারি-২ ও বারি-৩ জাতের লিচু উৎপাদিত হয়। এর মধ্যে বোম্বাই লিচুর চাহিদা বেশি। সবচেয়ে বেশি গাছ রয়েছে বোম্বাই লিচুরই। এবার বৈরী আবহাওয়ায় এই জাতের লিচুরই বেশি ক্ষতি হয়েছে।

গাছে লিচুর গুটি আসার আগেই বাগান কিনে নেন রাজশাহী নগরীর ব্যবসায়ী মকসেদ আলী। তিনি জানান, কয়েকদিন ধরে তিনি রাজশাহীর বাগানে বাগানে ঘুরছেন। লিচু দেখে মন ভরছে না। বাগানে এবার অর্ধেক লিচুও উৎপাদন হবে না বলেই জানান তিনি।

রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলীম উদ্দিন বলেন, ‘গত বছর গাছে প্রচুর লিচু ধরেছিল। তাই এ বছর এমনিতেই লিচু কম ধরার কথা। এর ওপরে এবার ফুল থেকে গুটি আসা পর্যন্ত নানারকম বৈরী আবহাওয়ার মধ্যে পড়েছে লিচু গাছ। তাই ফলন কম হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31