ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে হেরোইন ও ইয়াবাসহ রুবেল হোসেন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
সোমবার বিকাল সোয়া ৬ টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কোর্টষ্টেশন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রুবেল রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন দিঘলকান্দি উত্তরপাড়া এলাকার আবুল হোসেন ছেলে।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানাধীন কোর্টষ্টেশন মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬৩০ গ্রাম হেরোইন ও ৯০ পিচ ইয়াবাসহ রুবেলকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ০১টি মোবাইল, ০২টি সীমকার্ড ও ০১টি মেমোরিকার্ড জব্দ করা হয়।
র্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগর কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


