IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> রাজশাহীর ১৫০০ অসহায় পেলেন মেয়রের ঈদ উপহার

রাজশাহীর ১৫০০ অসহায় পেলেন মেয়রের ঈদ উপহার

ধূমকেতু প্রতিবেদক : স্টেডিয়ামজুড়ে সারি সারি করে বসানো হয়েছে ১৫০০ টি চেয়ার। প্রতিটি চেয়ারের পাশে রাখা আছে খাদ্য সামগ্রীর বড় প্যাকেট। সেই প্রতিটি প্যাকেটে আছে ৮ কেজি চাল, ১ কেজি পোলাও চাল, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ১ প্যাকেট সেমাই।

বৃহস্পতিবার দুপুরের পর থেকে স্টেডিয়ামে আসতে শুরু করেন গরীব, অসহায়, দুস্থ্য, নিম্ন আয়ের ছিন্নমূল মানুষেরা। স্বাস্থবিধি মেনে একে একে প্রবেশ করছেন তারা। মাস্ক ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না স্বেচ্ছাসেবীরা। ভেতরে ঢুকে নির্ধাতির চেয়ারে বসে যায় উপকারভোগীরা। বিকাল ৫টায় স্টেডিয়ামে আসেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। তিনি সংক্ষেপে বক্তৃতা করেন। এরপর কয়েকজনের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর প্রতিটি ব্যক্তি তার চেয়ারের পাশে রাখা প্যাকেট নিয়ে সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধ হয়ে মাঠ ত্যাগ করেন।

শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামান ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এভাবেই স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী মহানগরীর ১৮ দক্ষিণ, ১৯ উত্তর, ১৯ দক্ষিণ, ২০ ও ১৪ পূর্ব ওয়ার্ডের ১৫০০ ব্যক্তিকে ঈদ উপহার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এভাবে নগরীর ২০ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান সিটি মেয়র।

মেয়র খায়রুজ্জামান লিটন তাঁর বক্তৃতায় বলেন, করোনা মহামারি এই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমার বাবা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান ও মাতা জাহানারা জামানের নামে ফাউন্ডেশনের উদ্যোগে ২০ হাজার ব্যক্তিকে খাদ্য সামগ্রীর বিশেষ প্যাকেজের প্যাকেট প্রদান করছি। দেশের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর নির্দেশে মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। মানুষের সংকটে, বিপদে-আপদে আওয়ামী লীগ সব সময় পাশে থাকে, সেটি আবারো প্রমাণিত হয়েছে। এভাবেই আজীবন মানুষের পাশে থাকতে চাই।

বুধবার (৫ মে) শারীরিক শিক্ষা কলেজ মাঠে ১৬, ১৭ পূর্ব, ১৭ পশ্চিম, ১৮ উত্তর ওয়ার্ডের ১২০০ জনকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এরআগে মঙ্গলবার (৪ মে) বিকেলে হাজ¦ী লাল মোহাম্মদ ঈদগাহ মাঠে ১০, ১৩ ও ১৫নং ওয়ার্ডের ৯০০ জনের মধ্যে এবং সোমবার (৩ মে) মহানগরীর ১, ২, ৪ ও ৮ নং ওয়ার্ডের ১২০০ ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। নগরীর প্রত্যেক ওয়ার্ডে ৩০০জন করে ৩৭টি সাংগঠনিক ওয়ার্ডের ১১ হাজার ১০০জন ব্যক্তি ও পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ সহ মোট ২০ হাজারের অধিক ব্যক্তিকে খাদ্য সামগ্রীর এই বিশেষ প্যাকেজ প্রদান করা হচ্ছে।

ঈদ উপহার প্রদানকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড আসলাম সরকার, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, প্রচার সম্পাদক দিলীপ ঘোষ, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া আজাদ হোসেন হিমেল, সদস্য শাহাবুদ্দিন, বাদশা শেখ, শামসুন্নাহার মুক্তি, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, শাহ মখদুম থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আখতারুল আলমসহ ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোহেল, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, রাসিকের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন প্রমুখ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31