IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে আবারো বেড়েছে করোনা আক্রান্ত ও মৃত্যু

রাজশাহীতে আবারো বেড়েছে করোনা আক্রান্ত ও মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক : গত কয়েকদিন একটু কম থাকলেও রাজশাহীতে আবারো বেড়েছে করোনা আক্রান্ত ও উপসর্গের রোগী ও মৃত্যুর সংখ্যা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে এক রাতে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের করোনা পজেটিভ ছিল। বাকি ৫ জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাতের বিভিন্ন সময় তাদের মৃত্যু হয় জানান, হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস। তিনি জানান, বর্তমানে করোনা ওয়ার্ডে ১০১ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ৬৩ জন করোনা উপসর্গ রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন মোট ১৪ জন। মৃতদের মধ্যে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে তিনজন, ২৫ নম্বর ওয়ার্ডে একজন ও আইসিইউতে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানান ডা. সাইফুল ফেরদৌস।

রামেক হাসপাতাল সূত্রে জানা যায়, রাজশাহীতে গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে বেড়েছে করোনা ও উপসর্গের রোগী। গত চারদিন থেকে রামেক হাসপাতালে করোনা ওয়ার্ডে শনাক্ত, উপসর্গ, আইসিইউতে রোগী বাড়ছে। সাথে সাথে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। গত সপ্তাহে শনাক্ত ও উপসর্গ মিলে ৭০ জনের নিচে রোগী ভর্তি থাকলেও গত চারদিন থেকে ১০০ জনের বেশি রোগী ভর্তি থাকছে। আইসিউতে ভর্তি থাকছে ১২ জনের উপরে। সাথে সাথে শনাক্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

রামেক হাসপাতালের মেডিসিন বিভাগের কয়েকজন বিশেষজ্ঞদের মতে ঈদের ছুটি কাটাতে মানুষ স্বাস্থ্যবিধি কম মানায় এই সমস্যা হচ্ছে বৃদ্ধি পেয়েছে। তাই আবারো স্বাস্থ্যবিধিতে কঠোর ভাবে নির্দেশনা না হলে করোনার প্রকোপ আরো বেশি বৃদ্ধি পাবে বলে জানান বিশেষজ্ঞরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31