IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> রাজশাহী >> রাজশাহীতে দিনের আলো হিজড়া সংঘের সভা

রাজশাহীতে দিনের আলো হিজড়া সংঘের সভা

ধূমকেতু প্রতিবেদক : দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে ধর্মীয় নেতাদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই আলোচনা শুরু হয়ে চলে দুুপর পর্যন্ত। সমাজের অনগ্রসর বিশেষত তৃতীয় লিঙ্গের সদস্যদের ধর্মীয় শিক্ষাগ্রহণের সুযোগ সৃষ্টির লক্ষে আয়োজিত প্রকল্পের মাধ্যমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা।

অত্র সংস্থার হল রুমে আয়োজিত সভায় আরো উপস্থিত ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর রাহনুমা শারমিন সমাপ্তি ও প্রোগ্রাম ফ্যাসিলিটেটর রায়হানুল হকসহ নগরীর বিভিন্ন এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

উপস্থিত মথুরডাঙ্গা মাদ্রাসার শিক্ষক তোফাজ্জল হোসেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ধর্মীয় শিক্ষা গ্রহণের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রæত বাস্তবায়ন করার পরামর্শ দেন।

বিনোদপুর জামে মসজিদের ইমাম সাইদুল ইসলাম বলেন, ইসলামী শরীয়তে দ্বীন শিক্ষা গ্রহণ করা ফরজ। এতে নারী পুরুষ কিংবা হিজড়ার মধ্যে কোন ভেদাভেদ নেই। আল্লাহর হুকুম ও শরীয়ত মেনে চললে সমাজে হিজড়াদের সামাজিক অবস্থান এত পিছিয়ে থাকবে না। একজন মুফতি কিংবা দক্ষ আলেম নির্ধারণ করে ধর্মীয় ক্লাস শুরু করার পরামর্শ দেন তিনি। সেইসাথে অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দও একই পরামর্শ দেন তাদের।

সভাপতি ইমাম, মুয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষকদের তৃতীয় লিঙ্গ নিয়ে ভাবা এবং তাদের ধর্মীয় শিক্ষা প্রদান করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করায় ধন্যবাদ জানান। সেইসাথে হিজড়া জনগোষ্ঠীর ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য সর্বাত্বক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31