IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শন
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রামেকে করোনা রোগীর সাথে বাড়ছে অক্সিজেনের চাহিদা

রামেকে করোনা রোগীর সাথে বাড়ছে অক্সিজেনের চাহিদা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে অক্সিজেনের চাহিদা। কাগজে-কলমে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪০টি ওয়ার্ডে এখন শয্যা সংখ্যা ১২০০টি। কিন্তু প্রতিদিন এখানে রোগী চিকিৎসা নিচ্ছেন অন্তত দেড় হাজার। এরমধ্যে শনিবার সকাল পর্যন্ত হাসপাতালের ৫টি করোনা ওয়ার্ডে রোগী চিকিৎসা নিচ্ছিলেন ২২৪ জন।

হাসপাতালে চিকিৎসাধীন এসব রোগীদের প্রত্যেককেই অক্সিজেন দিতে হচ্ছে। ফলে বেড়েছে অক্সিজেনের চাহিদা। অনেক সময় অক্সিজেন স্বল্পতার জন্য রোগীর চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। শুধু করোনা রোগীদের জন্যই নয়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন্যান্য শ্বাসকষ্টজনিত রোগীদেরও চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে অক্সিজেন সঙ্কটের কারণে। এমনকি শনিবার অক্সিজেন সঙ্কটের কারণে অপারেশন থিয়েটারেও রোগীর অপারেশন করাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে। একাধিক রোগীকে অপারেশন থিয়েটার থেকেই ফেরত দেওয়া হয়েছে অক্সিজেন সঙ্কটের কারণে। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে বলে জানিয়েছেন হাসপাতালের দায়িত্বরত একাধিক চিকিৎসক।

রামেক হাসপাতাল সূত্র মতে, এ হাসপাতালের ২৯, ৩০, ১৬, ৩ ২৫ নম্বর ওয়ার্ডে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ৫টি ওয়ার্ডে আজ সকাল পর্যন্ত রোগী ছিল ২৩৫ জন। যাদের সবারই অক্সিজেন সাপোর্ট লাগছে। কিন্তু করোনা ওয়ার্ডের প্রতিটি বেডে অক্সিজেন স্বল্পতার কারণে প্রত্যেককেই ঠিকমতো অক্সিজেন দেওয়া যাচ্ছে না। যার যখন সমস্যা বেশি হচ্ছে, অক্সিজেন সাপোর্টকৃত শয্যার কাছে নিয়ে গিয়ে তাকে সেখানে অক্সিজেন দিতে হচ্ছে। তারপরেও অক্সিজেন সঙ্কটের কারণে ঠিকমতো সরবরাহ করা যাচ্ছে না।

করোনা ওয়ার্ডে দায়িত্বরত একজন চিকিৎসক নাম প্রকাশনা করার শর্তে বলেন, ‘রামেক হাসপাতালে এই মুহূর্তে চরম সঙ্কট চলছে অক্সিজেনের। যেটি যে কোনো সময় আরও ভয়ানক আকার ধারণ করতে পারে। এমনকি রোগীদের বেডও ঠিকমতো দেওয়া যাচ্ছে না। ফলে চিকিৎসা সেবা ব্যহত হচ্ছে। অক্সিজেন না পেয়ে অনেক রোগী ভর্তি হওয়ার পরেও বাইরে চলে যাচ্ছে। আবার কিছুটা সুস্থ হলেই আমরা রোগীদের হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। র্পূণাঙ্গ সুস্থ হওয়ার সুযোগও পাচ্ছেন না রোগীরা।’

হাসপাতালে চিকিৎসা নিতে আসা আবু নাসের নামের এক রোগী স্বজন বলেন, ‘আমার রোগীর মাঝে মধ্যেই অক্সিজেন লাগছে। কিন্তু সেটি ঠিকমতো ওয়ার্ডে সরবরাহ করতে পারছেনা। ফলে আমরা কঠিন চিন্তার মধ্যে আছি। অবস্থা যদি বেশি খারাপের দিকে যায়, তাহলে সে সময় অক্সিজেন না পেলে রোগীকে বাঁচানো যাবেনা।’

গতকাল শনিবার নওগাঁ সদর থেকে চিকিৎসা নিতে আসা নাবিউল ইসলাম নামের এক রোগীর স্বজনবলেন, ‘আমার মায়ের পেটের সমস্যা। কিন্তু রামেক হাসপাতালে রোগীদের প্রচুর চাপ। আবার করোনা রোগীদেরই নাকি ঠিকমতো চিকিৎসা হচ্ছেনা, তাই বাইরে নিয়ে যাচ্ছি। ক্লিনিকে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো।’

এদিকে হাসপাতালের অপারেশন থিয়েটরের একাধিক চিকিৎসক জনান, শনিবার সকাল থেকে অপারেশন থিয়েটরেও অক্সিজেন সঙ্কট দেখা দেয়। এতে করে একাধিক রোগীকে আবার ওয়ার্ডে পাঠাতে বাধ্য হন চিকিৎসকরা। একেবারে জরুরী রোগী ছাড়া অক্সিজেনের কারণে গতকাল কোনো গুরুত্বপূর্ণ রোগীকে অপারেশন করানো যায়নি।’

জানতে চাইলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত কয়েকদিন ধরেই করোনা রোগীর চাপ বেড়েছে। এতে করে ৫টি ওয়ার্ড ভরে গেছে। নতুন রোগীর চাপ বাড়লে আরও ওয়ার্ড খোলা যাবে। কিন্তু অক্সিজেন তো চাইলেও ওয়ার্ডে ওয়ার্ডে দেওয়া যাচ্ছে না। আবার আইসিইউ সঙ্কটও রয়েছে চরম। নতুন রোগীকে সহজে আইসিউ দেওয়া সম্ভব হচ্ছেনা।’

তিনি আরও বলেন, মূলত যাদের অক্সিজেন সেচুরেশন কমে যাচ্ছে তারাই হাসপাতালে ভর্তি হতে আসছেন। ফলে শতভাগ রোগীকেই অক্সিজেন দিতে হচ্ছে। সেন্ট্রাল লাইনে অক্সিজেন সরবরাহ দেওয়া হচ্ছে। পর্যাপ্ত সিলিন্ডার মজুদ রাখা হয়েছে। আরো একটি ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালুর কাজ চলছে। অক্সিজেনের জন্য বেসরকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশের অক্সিজেন ভর্তি রিজার্ভ রাখা হয়েছে। তবে রোগী বাড়তে থাকলে অক্সিজেন নিয়েও সংকটে পড়তে হতে পারে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31