IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> রাজশাহী >> আ.লীগ নেতা ডাবলু সরকারের মাস্ক বিতরণ অব্যাহত

আ.লীগ নেতা ডাবলু সরকারের মাস্ক বিতরণ অব্যাহত

ধূমকেতু প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণদের জনসচেতনতা বৃদ্ধির লক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের বিনামূল্যে মাস্ক বিতরণ অব্যাহত রয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর ১৬ নং ওয়ার্ড মালদা কলোনি বৌ বাজার ও মথুরডাঙ্গা মোড়ে পথচারী ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন ডাবলু সরকার। এসময় দোকানদারসহ পথচারী ও জনসাধারণের মাঝে ১ হাজার মাস্ক বিতরণ করেন তিনি।

মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সদস্য ও ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মনতাজ আহম্মেদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন জীবন, ক্রীড়া সম্পাদক রিপন শেখ, সদস্য ইমরান হোসেন বাবু, নাসিম শেখ, পারভেজ আহমেদ টুটুল, ফিরোজ হোসেন, নগর যুবলীগের সহ-সম্পাদক আজিম শেখ, ১৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিব শেখ প্রমুখ।

জানতে চাইলে আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার বলেন, বর্তমান সময়ে আবারও প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করছে। এই সময়ে আমাদের আরো বেশি সচেতন হতে হবে। সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রতিদিন নগরীর বিভিন্ন ওয়ার্ড এবং পথচারী ১০০০ জনের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করে যাচ্ছি। বিশেষ করে খেটে খাওয়া গরীব অসহায় মানুষ, সেই সাথে রিক্সা চালক এবং যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে। কারণ প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আমাদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানতে হবে। সবাই মিলে চেষ্টা করলে করোনা নিয়ন্ত্রণ করা সহজ হবে।

ডাবলু সরকার আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রনে কাজ করে যাচ্ছি। জনসাধারণরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে, বাড়ীর বাইরে গেলে মাস্ক পরে বের হওয়া, জরুরী প্রয়োজন ছাড়া বাড়ীর বাইরে না যাওয়াসহ বিভিন্ন ধরণের পরামর্শ প্রদান করাও হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news