ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে পদ্মার পানিতে গোছল করতে গিয়ে নিখোজ কলেজ ছাত্র সীমান্তের মৃত্যুর রহস্য উন্মোচিত হয়েছে। সীমান্ত পানিতে ডুবে মারা যায়নি। তাকে হত্যা করে লাশ ঘুম করার উদ্দ্যেশে সীমান্তের লাশ পানিতে ফেলে দেয়া হয়েছে। এমনই ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে আটক করেছে।
আটককৃতরা হলো, উপজেলার থানাপাড়া গ্রামের জাকির হোসেনের কলেজ পড়ুয়া ছেলে ফরাদ আলী (১৬), মোশারফের ছেলে সাব্বির হোসেন (১৯) ও সাজ্জাদ হোসেনের ছেলে সজল (১৮)। এরা সকলেই সীমান্তের বন্ধ’ এবং এরা সকলেরই ছাত্র বলে জানিয়েছেন নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মনিরুল ইসলাম।
তিনি জানান, ১৮ মে মঙ্গলবার সহপাঠিদের সঙ্গে দুপুরের দিকে বাড়ীর পাশে পদ্মা নদীতে গোসল করতে যায় উপজেলার থানাপাড়া গ্রামের মাসুদ রানার কলেজ পড়ুয়া ছেলে সীমান্ত। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলেও সীমান্ত বাড়ী না আসলে সহপাঠিদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় সীমান্ত পানিতে ডুবে গেছে। এরপর শুরু হয় ফায়ার সার্ভিস দিয়ে খোজাখুজি। দিন শেষে রাত পেরিয়ে গেলেও সীমান্তের লাশ পাওয় যায়নি। পরের দিন কলেজ ছাত্র সীমান্তের লাশ জেলের জালে বেধে উদ্ধার হলে অপমৃত্যুর মামলা শেষে লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করে নৌ পুলিশ। এরপর গত মঙ্গলবার বিকেলে ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের হাতে পৌঁছলে দেখা যায় সীমান্ত পানিতে ডুবে মারা যায়নি। তাকে হত্যা করা হয়েছে। আর লাশ গুম করার উদ্দ্যেশে বা হত্যাকান্ডের ঘটনাটি ভিন্নখাতে ফেরাতে পানিতে ডোবার মিথ্যা নাটক সাজানো হয়েছে। এরপর মঙ্গলবার রাতেই আটককৃত ৩ জনের নাম উল্লেখসহ ৬/৭ জন অজ্ঞাতনামাদের আসামী করে নিহত সীমান্তের বাবা মাসুদ রানা চারঘাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলার প্রক্ষিতে নৌ পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতদের বিকেলের দিকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন নৌ পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম।


