IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> চারঘাটে ১০ ভূমিহীন পেলেন নতুন ঘর

চারঘাটে ১০ ভূমিহীন পেলেন নতুন ঘর

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : মুজিব শতবর্ষ উপলক্ষে রাজশাহীর চারঘাটে ১০ জন ভূমিহীন পরিবারের মাঝে নতুন ঘরের চাবি ও বন্দোবস্তকৃত জমির দলিল তুলে দেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।

রোববার সকালে উপজেলা হলরুমে প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্প দুর্যোগ সহনীয় গৃহনির্মানে গ্রামীন অবকাঠামো কাবিটা কর্মসূচীর আওতার ২য় পর্যায়ে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে হস্তান্তরের সূচনা করলে উপজেলার ৪টি ইউনিয়নের প্রকৃত ভুমিহীন ও গৃহহীন পরিবারদের নির্মিত এই ঘরগুলোর দলিল তুলে দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার সরদহ ইউনিয়নে ৬ টি, ভায়ালক্ষীপুর ইউনিয়নে ২টি, ইউসুফপুর ইউনিয়নে ১টি, শলুয়া ইউনিয়নে ১টি ’ক” শ্রেণীভুক্ত পরিবারদের পুর্নবাসনের জন্য প্রতিটি পরিবারকে ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত দিয়ে এই জমির উপর পাকা ঘর তৈরি করা হয়েছে। ”আশ্রয়নের অধিকার প্রধানমন্ত্রীর উপহার” এই স্লোগানকে সামনে রেখে উপজেলার এই ভূমিহীন গৃহহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসন উপহার হিসেবে দেয়া খাস জমিতে দুই কক্ষবিশিষ্ট এই ঘরে রান্নাঘর, সংযুক্ত টয়লেটসহ অন্যান্য সুবিধা রয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহম্মেদ। এদিকে সরদহ ইউনিয়নের দুই প্রতিবন্ধী বাবু আলী তার স্ত্রী মাসুদা বেগম ঘর পেয়ে আমরা খুশি, শেখ হাসিনাকে ধন্যবাদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পৌর মেয়র একরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, ভাইস-চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, মহিলা ভাইস-চেয়ারম্যান তাজমিরা খাতুন, ইউপি চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপকারভোগী এবং সাংবাদিকবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31