IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> রাজশাহী বিভাগের করোনা পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সভা

রাজশাহী বিভাগের করোনা পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগের করোনাভাইরাস (কোভিড-১৯) এর পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে রাজশাহী বিভাগের জনপ্রতিনিধি, মাঠ পর্যায়ের কর্মকর্তা, করোনা সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সদস্যদের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সে সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সোয়া ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ভিডিও কনফারেন্সে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকাপ্রান্তে ডিজি (স্বাস্থ্য), আইইডিসিআর পরিচালকসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রান্ত থেকে সভায় যুক্ত হয়ে বক্তব্য দেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

মেয়র বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছি। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জরুরি প্রয়োজনে বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম চালু করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশও বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতা সৃষ্টি এবং গরীব ও অসহায় মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। করোনা বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।

ভার্চুয়াল সভায় রাসিক মেয়র রাজশাহী সদর হাসপাতাল চালুুর ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিবের দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে মন্ত্রিপরিষদ সচিব সদর হাসপাতাল চালুর ব্যাপারে নির্দেশনা প্রদান করেন।

বিভাগীয় কমিশনার কার্যালয়ে আরো বক্তব্য দেন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়াউল হক, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুল আহসান তালুকদার প্রমুখ।

সভায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় থেকে যুক্ত হয়ে বক্তব্য দেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ প্রমুখ।

সভায় রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়ার জনপ্রতিনিধিবৃন্দ, জেলা প্রশাসক, সিভিল সার্জন, পুলিশ সুপার সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ নিজ নিজ জেলায় জেলা প্রশাসকের কার্যালয় প্রান্ত থেকে উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31