ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর অন্তর্গত চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সহ সভাপতি আব্দুল খালেক বিশ্বাস করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
তার মৃত্যুতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সোমবার বাদ আসর সুফিনগর বখশিয়া খানকা শরিফ জামে মসজিদ সংলগ্ন মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সদস্য মোখলেশুর রহমান কচি, নগর যুবলীগের সভাপতি রমজান আলী, রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পচা, ১৮ নং ওয়ার্ড যুবলীগ নেতা জুয়েল রানা টিটুসহ মুসল্লিগণ ও পরিবারবর্গ।


