ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে অভিযান চালিয়ে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা ঘোষের মাহালের মৃত শওকত আলী ফিংগুর ছেলে রাকিবুল ইসলাম রকি (৩২) ও কর্ণহার থানার বিলনেপাল পাড়ার মোজাম্মেল হকের ছেলে হাসিবুর রহমান হাসু (৩০)।
পুলিশ জানায়, শনিবার (১৭ জুলাই) রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত¡াবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১২ টার দিকে রাজপাড়া থানার ঘোষের মাহাল এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জনকে গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, অভিযান চলাকালে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও একজন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


