ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সেজ বোনের শ্বশুর কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফাজ উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
তাঁর মৃত্যুতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন এবং সাধারণ সম্পাদক জেডু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আফাজ উদ্দিন আহমেদের জানাযার নামায রোববার বাদ আসর কুষ্টিয়ার দৌলতপুর তারাগুনিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ, পরিবারবর্গ ও মুসল্লিগণ।


