IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> মাড়িয়া ইউনিয়নে আসকান চেয়ারম্যানের মাস্ক বিতরণ

মাড়িয়া ইউনিয়নে আসকান চেয়ারম্যানের মাস্ক বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, মচমইল : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় ১০ নং মাড়িয়া ইউনিয়ন জুড়ে মাস্ক বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের দুই হাজার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ করা হচ্ছে।

মাস্ক বিতরণ উপলক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, চেয়ারম্যান আসলাম আলী আসকানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামসুল হকের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার।

বিশেষ অতিথি ছিলেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মুনছুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল মতিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন, শহিদুল ইসলাম, আব্দুল জলিল, রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন সান্টু, ভবানীগঞ্জ সরকার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ রাজসহ আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

মাস্ক বিতরণ কালে নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত নয়, সচেতন থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলি করোনা মুক্ত মাড়িয়া ইউনিয়ন গড়ি। কোন ব্যক্তি যেন করোনা ভাইরাসের সংক্রমিত না হয় সে জন্য সর্বদায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে ইউনিয়ন আওয়ামী লীগ। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলাচল করার আহŸান জানান। করোনা ভাইরাসের কবল থেকে মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরণ কার্যক্রম ইউনিয়নে আওয়ামী লীগের পক্ষ থেকে অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31