IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> বাঘায় কোভিট ১৯ শীর্ষক অবহিতকরণ সভা

বাঘায় কোভিট ১৯ শীর্ষক অবহিতকরণ সভা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় কোভিট ১৯ শীর্ষক টিকা গ্রহণ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে বাঘা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রাশেদ আহাম্মেদ এর আহ্বানে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু।

তিনি বলেন, আমাদের দেশে বিভিন্ন সময় নানা রোগ বালাই এসছে। তবে বিশ্বব্যাপী মহামারি করোনায় প্রধানমন্ত্রী রাষ্টীয় এবং ব্যাক্তিগত উদ্যোগে টিকা সংগ্রহ করে শহর থেকে শুরু করে উপজেলা এবং একেবারে তৃনমূল পর্যায় ইউনিয়ন পরিষদের ওয়ার্ড ভিত্তিক যে সেবা দেয়ার ব্যবস্থা করতে যাচ্ছেন এজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানায়।

সভায় স্বাগত বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রাশেদ আহাম্মেদ বলেন, চলতি সপ্তাহে বাঘার প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে গিয়ে যাদের জাতীয় পরিচয় পত্র রয়েছে তাদের গণহারে করোনা টিকা দেয়া হবে। তবে যাদের সনদ পত্র দরকার তাদের রেজিস্ট্রেশন করে টিকা নিতে হবে।

তিনি আরও বলেন, প্রথম অবস্থায় প্রতিটি ইউনিয়নের তিনটি করে ওয়ার্ড কভার করা হবে। এরপর পর্যায়ক্রমে এনআইডি কার্ডধারী সবাই টিকা নিতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন, বাঘা থানা অফিসার ইনচার্জ ওসি নজরুল ইসলাম, সকল ইউপি চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31