IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> রাজশাহীতে দুই ছিনতাইকারী আটক, মোবাইল উদ্ধার

রাজশাহীতে দুই ছিনতাইকারী আটক, মোবাইল উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ছিনতাই এর সময় ২ ব্যক্তিকে আটক করেছে বোয়ালিয়া থানা পুলিশ। এসময় আসামীদের কাছ থেকে ছিনতাই করা ১,৩০,০০০ টাকা মূল্যের স্যামসাং মোবাইল ফোন উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি কড়ইতলার মৃত খয়রাত আলীর ছেলে জহুরুল ইসলাম রেন্টু (৩৫) ও মতিহার থানার মধ্যবুথ পাড়ার শামসুল আলমের ছেলে সাহাবুল ইসলাম রুবেল (৩০)।

পুলিশ জানায়, ইউসুফ আলী নামের এক ব্যক্তি মঙ্গলবার (৩ আগষ্ট) সকাল সাড়ে ৮ টার দিকে শিরোইল শুভ পেট্রোল পাম্পের পাশ দিয়ে রিক্সাযোগে যাচ্ছিলেন। ঐসময় আসামী জহুরুল ও সাহাবুল রিক্সার গতিরোধ করে ইউসুফকে তার পকেটে যা কিছু আছে সব দিয়ে দিতে বলে। ইউসুফ দিতে অস্বীকার করলে আসামীরা বিভিন্ন প্রকার ভয়ভীতি দিয়ে তার পকেট থেকে ১,৩০,০০০ টাকা মূল্যের স্যামসাং মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়।

পুলিশ আরও জানায়, ইউসুফ আলী ছিনতাইকারী বলে চিৎকার করতে থাকলে আসামীরা দৌঁড়ে পালাতে থাকে। এসময় ঘটনাস্থলের পাশেই থাকা বোয়ালিয়া থানার এসআই গোলাম মোস্তফা, এসআই আমিনুল ইসলাম ও তাদের টিম স্থানীয় লোকজনদের সহায়তায় আসামী জহুরুল ইসলাম রেন্টু ও সাহাবুল ইসলাম রুবেলকে আটক করে। আটককৃত আসামীদের কাছ থেকে ছিনতাই করা ১,৩০,০০০ টাকা মূল্যের স্যামসাং মোবাইল ফোন উদ্ধার হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে বোয়ালিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31