IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> বাঘায় উপজেলা আ.লীগের উদ্যোগে শেখ কামালের জন্মদিন উদযাপন

বাঘায় উপজেলা আ.লীগের উদ্যোগে শেখ কামালের জন্মদিন উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সংস্কৃতিসেবী ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২-তম জন্মদিন পালন করেছে বাঘা উপজেলা আওয়ামী লীগ। বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন ও সিরাজুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, বাঘা উপজেলা আওয়ামী লীগের সম্মানীত সিনিয়র সদস্য মাসুদ রানা তিলু, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু,আড়ানী পৌর সভার সভাপতি শহিদুজ্জামান সাইদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা, ৬ জন ইউপি চেয়ারম্যান,৭ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও দলের সিনিয়র নেত্রীবৃন্দসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবের ছেলে শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী শেখ কামাল ১৯৭৫ সালের ১৫ আগস্ট পিতা-মাতার সঙ্গে স্বপরিবারে শহীদ হন। জীবনদশায় তিনি হয়ে উঠে ছিলেন তারুণ্যের প্রতীক। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র। ১৯৭১ এ সরাসরি মহান মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি।। এ ছাড়াও তিনি ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সংস্কৃতিসেবী একজন মানুষ।

বক্তারা আরো বলেন, কাঁদে আকাশ, কাঁদে বাতাস, কাঁদে কোটি বাঙ্গালীর প্রাণ, চেতনায় তুমি চির জাগরুক-জাতীর পিতা শেখ মুজিবুর রহমান। তুমি আজ আমাদের মাঝে নেই। নেই তোমার স্ত্রী, নেই তোমার সন্তান শেখ কামাল, শেখ রাসেলসহ পরিবারের অনেক সদস্য ও আত্নীয় স্বজন। কিন্তু তোমার বড় কন্যা শেখ হাসিনা তোমার স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফলে উন্নয়নের অগ্রযাত্রায় ডিজিট্যাল দেশ গড়াসহ এগিয়ে চলেছে দেশ। আজ তোমার অবস্থান মহাকাশে। আর এ সবকিছু সম্ভব হয়েছে তোমার সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে।

সব শেষে জাতির পিতা ও তার পরিবারের জন্য দোয়া মোনাজাত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয় ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31