IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> রাজশাহী >> বাগমারায় ভ্যান চুরির সময় ধরা পড়লো চোর

বাগমারায় ভ্যান চুরির সময় ধরা পড়লো চোর

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় অভিনব কায়দায় ভ্যান চুরিকালে জনতার হাতে ধরা পড়লো চোর। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ভবানীগঞ্জ বাজারের সিএনজি স্ট্যান্ডের নিকট রাখা একটি ভ্যান চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা মিনু (৩৭)। তার বাড়ি নরদাশ ইউনিয়নের সুজনপালশা গ্রামে। মিনুর পিতার নাম আব্দুল কাফী।

সে দীর্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন ভবানীগঞ্জ বাজার থেকে ভ্যান চুরি করে আসছিল। এর আগেও বেশ কয়েকদিন সিএনজি স্ট্যান্ডে এসে ঘোরাঘুরি করেছে। সে সময়ে ভ্যান চুরি করতে পারেনি।

এদিকে ভ্যান রেখে ভ্যানচালক পাশেই অবস্থান করছিলেন। সেই সুযোগে মিনু ভ্যানটি চুরির চেষ্টা করে। সে সময় ভ্যানচালক চলে আসায় চুরি করতে পারেনি। ভ্যানচালককে দেখি পালিয়ে যাওয়ার চেষ্টা করে মিনু।

ভ্যানচালক চোর চোর করে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে চোরকে ধরে ফেলে। পরে ভ্যান চোর মিনুকে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন।

এসময় পুলিশে খবর দেয়া হয়। বাগমারা থানার এএসআই সনজিব বিশ্বাস দ্রæত ঘটনাস্থলে পৌঁছায় এবং চোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ঘটনায় বাগমারা থানায় একটি চুরির মামলা হতে পারে বলে পুলিশ জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31