ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত গরীব ও অসহায় মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
শুক্রবার ১৭ নং ওয়ার্ডের চকপাড়া দরুল এর মোড়ে (আদিবাসী পল্লী) রেড ক্রিসেন্টের সিটি ইউনিট চেয়ারম্যান ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ১২ জুলাই থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় প্রতিদিন ৩০০ করে প্যাকেট খাবার বিতরণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, মহানগর শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. শিখা, ১৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামসুল আলম, আরডিএ কর্মচারী লীগের সভাপতি মিলন হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


